গাজায় ফের ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ৮১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৭ জুলাই ২০২৫ সোমবার
ফাইল ছবি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ রোববার (৬ জুলাই) একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি। এই হামলায় নারী, শিশু ও বহু পরিবারের সদস্য নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অনেক। বাস্তুচ্যুত এবং ত্রাণের আশায় অপেক্ষমাণ মানুষের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সারাদিন গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আনাদোলু বার্তা সংস্থা ও স্থানীয় সূত্র জানায়, শেখ রাদওয়ান, আল-নাসর, শাতি শরণার্থী শিবিরসহ নানা স্থানে বোমাবর্ষণে বহু মানুষ প্রাণ হারান। অনেকেই তখন ঘুমাচ্ছিলেন বা ত্রাণের লাইনে দাঁড়িয়ে ছিলেন। আহত ও নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান থাকলেও ইসরায়েল হামলা বন্ধ করছে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ জন। আনাদোলু জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুটি ঘনবসতিপূর্ণ বাড়িতে বোমা ফেলে, যেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত বহু পরিবার। এতে অন্তত ২৫ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বিস্ফরণের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। নিহতদের অনেকেই শিশু ও নারী।
ওয়াদি গাজার দক্ষিণে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে গোলাবর্ষণে মারা যান ৪ জন এবং আহত হন আরও ২৫ জন। এছাড়া গাজা শহরের নুসেইরাত শরণার্থী শিবির ও মধ্য গাজায় বেসামরিকদের ওপর বোমা ফেলা হয়, যাতে ৬ জন নিহত হন। উত্তর গাজার আল-সাফতাওয়ি এলাকায় এক বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় তিন ভাইয়ের মৃত্যু হয়। একই দিনে শেখ রাদওয়ান ও শাতি শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্রের তাবুতে হামলায় নিহত হন আরও কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুটি ত্রাণশিবিরে হামলায় নিহত হন অন্তত ১০ জন, যাদের মধ্যে রয়েছে এক গর্ভবতী নারী। আল-আলবানী মসজিদের কাছে ড্রোন হামলায় উদ্ধার করা হয় চারটি মরদেহ, যাদের তিনজনই শিশু। এছাড়া আল-তুফাহ ও আল-দারাজে আবাসিক ভবনে বিমান হামলায় আরও অনেকে নিহত হন। নুসেইরাতে এক পরিবারের আট সদস্য এবং আরও একটি ঘটনায় তিনজন ড্রোন হামলায় প্রাণ হারান।
এই হামলাগুলো এমন সময় চালানো হয়েছে, যখন মানুষজন খাদ্য ও পানির তীব্র সংকটে ভুগছেন এবং ত্রাণ সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











