গাজা দখল না করতে ইসরাইলকে অস্ট্রেলিয়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৮ আগস্ট ২০২৫ শুক্রবার
অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
ইসরাইল ও গাজা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে, অস্ট্রেলিয়া ইসরাইলকে গাজা দখল না করার আহ্বান জানিয়েছে।
ক্যানবেরা স্পষ্ট জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ গাজার মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলতে পারে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি বাড়াবে।
সাম্প্রতিক সময়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের অভিপ্রায় ব্যক্ত করায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে
আজ শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আজ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এই আহ্বান জানান। তার বক্তব্য অনুযায়ী, গাজা দখলের পরিকল্পনা শুধু মানবিক সংকটকে বাড়াবে না, বরং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হবে।
অস্ট্রেলিয়া বহুদিন ধরে যুদ্ধবিরতি, নিরবচ্ছিন্নভাবে মানবিক সাহায্য প্রবাহ, এবং ২০২৩ সালের অক্টোবর মাসে হামাস কর্তৃক নেওয়া জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে আসছে।
বিবৃতিতে পেনি ওং বলেন, অস্ট্রেলিয়া ইসরাইলকে এই পথে না যেতে আহ্বান জানিয়েছে, কারণ এটি গাজার মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে। স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি আরও জানান, একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো দুই-রাষ্ট্রীয় সমাধান—যেখানে একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং একটি ইসরাইল রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকবে।
যদিও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের মতো পশ্চিমা মিত্রদের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, তারা বলেছে ‘উপযুক্ত সময়ে’ এই সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে, গাজায় ইসরাইলের সামরিক পদক্ষেপ নিয়ে তাদের সমালোচনাও বেড়েছে।
অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরাইল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে সেখানে সরকার গঠন নয়, বরং একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে তারা।
ইতোমধ্যেই ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন দিয়েছে এবং সেনাবাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথমে এ পরিকল্পনার খবর প্রকাশ করে। তথ্যসূত্র : রয়টার্স
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











