গারো পাহাড়ের পতিত জমিতে আনারস চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীর গারো পাহাড়ের পতিত জমিতে বাণিজ্যিকভাবে সুমিষ্ট জাতের আনারস চাষ শুরু হয়েছে। উপজেলার উত্তর বাকাকুড়া গ্রামের ১৮ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে এই আনারসের বাগান করেন পিটার। পিটার বলেন, ফলন ভালো হওয়ায় এখন পর্যন্ত বাগানের প্রায় সোয়া লাখ পিস আনারস ১৬ লাখ টাকায় তিনি বিক্রি করেছেন।
স্থানীয়রা বলছেন, এর স্বাদ মধুপুরের আনারসের চেয়ে অনেক বেশি সুস্বাদু ও রসালো। অন্যদিকে এ অঞ্চলের মাটি আনারস চাষের জন্য খুবই উপযোগী আর পাহাড়ী অঞ্চলে কৃষিতে নতুন অর্থকরি ফসল হিসেবে আনারসের খ্যাতি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেছে জেলা কৃষি বিভাগ।
আনারস চাষী পিটার সাংমা জানান, প্রায় দেড় বছর আগে টাঙ্গাইলের মধুপুর থেকে ঝিনাইগাতী এসে তিনি শ্বশুরের ১৮ বিঘা জমিতে প্রায় সোয়া লাখ আনারসের চারা রোপন করেন। এবার ওইসব চারা থেকে এক লাখ ১০ হাজার গাছে আনারসের ফলন হয়। এসব ফল মধুপুরের এক ব্যবসায়ীর কাছে ১৬ লাখ টাকায় বিক্রিও করেছেন। এছাড়া বাগানে আরও প্রায় তিন লাখ টাকার আনারস বিক্রি করার উপযোগী হয়েছে।
পিটার সাংমা বলেন, বাগানে বন্য হাতির আক্রমণের কারণে প্রায় ২০ হাজার পিস আনারসের চারার ক্ষয়ক্ষতি হয়েছে। যার বর্তমান বাজার দর আড়াই লাখ টাকার বেশী। আর চারা সংগ্রহ, বাগান রক্ষণা-বেক্ষন, সেচ, সার ও পরিচর্যা বাবদ খরচ হয় প্রায় ১০ লাখ টাকা।
এক প্রশ্নের জবাবে পিটার সাংমা বলেন, এ অঞ্চলে তিনি ঘুরতে এসে দেখেন পাহাড়ী বিস্তৃর্ণ জমি বছরের পর বছর পতিত পড়ে থাকে। পরে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন এ এলাকা বন্য হাতির আক্রমণ প্রবল হওয়ায় এখানে কেউ কোন ধরণের ফসল আবাদ করেন না। তাই তিনি পাহাড়ী পতিত জমিতে ফসল উৎপাদনের চ্যালেঞ্জ নিয়ে এবার প্রথম আনারসের বাগান করেন।
স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন মারমা বলেন, প্রথম অবস্থায় স্থানীয়রা পিটারের বাগান দেখে সন্দিহান ছিলেন। পরবর্তীতে ফলন ভালো দেখে গ্রামের মানুষের মনে আশার আলো দেখা যায়। শুধু তাই না অনেকেই আগ্রহ প্রকাশ করেছে পাহাড়ী পতিত জমিতে আনারস চাষ করবে।
হরেন মারমা আরও বলেন, পিটারের বাগান দেখতে দূর দূরান্তের অনেকেই প্রতিনিয়ত এখানে আসছে এবং আনারস খেয়ে এর স্বাদ আস্বাদন করছে। এছাড়া এ বাগানে পরিচর্যার কাজ করে অনেকেই আয়ের উৎস খুঁজে পেয়েছেন।
স্থানীয় কৃষক আব্বাস মিয়া, রতন শেখ ও আরজ আলী বলেন, পিটারের বাগানের আনারস মধুপুরের আনারসে চেয়ে অনেক বেশি সুস্বাদু ও রসালো। তারা আগামীতে আনারসে বাগান করার পরিকল্পনা করছেন বলে জানান।
ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, পাহাড়ী মাটি মূলত এসিডিক। আর এ মাটি আনারস চাষের জন্য খুবই উপযোগী। উচ্চমূল্যের এ ফল চাষ করে পাহাড়ের অনাবাদি জমি যেমন চাষের আওতায় আসবে, তেমনি পাহাড়ি অঞ্চলে কৃষিতে নতুন অর্থকারী ফসল হিসেবে আনারসের খ্যাতি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




