গাড়ির কাঁচ মুছে ৩৩০০ টাকা দাবি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪১ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের বার্মিংহামে এক নারী গাড়ির কাঁচ মুছে মালিকের কাছে ২০ পাউন্ড দাবি করেছেন, যা প্রায় বাংলাদেশি ৩৩০০ টাকা। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনলাইনে তাকে ভারতীয় বংশোদ্ভূত হিসেবে শনাক্ত করা হয়, ভিডিওটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভিডিওতে দেখা যায়, ওই নারী গাড়ির পাশে গিয়ে নক করেন। এরপর তিনি গাড়ির মালিককে বলেন, ‘স্যার, ২০ পাউন্ড প্লিজ, আমি আপনার কাঁচ পরিষ্কার করেছি।’ এতে বিস্মিত গাড়ির মালিক পাল্টা জিজ্ঞেস করেন, ‘কিসের জন্য?’ উত্তরে নারী বলেন, ‘আমি আপনার গাড়ির কাঁচ মুছেছি।’ তখন হতবাক হয়ে গাড়ির মালিক বলেন, ‘আপনি তো শুধু একবার মুছলেন। আমি বুঝতে পারছি না, ২০ পাউন্ড?’
নারী তখন ব্যাখ্যা দেন, ‘হ্যাঁ, আমি বলতে চাই এটি জীবনযাপনের খরচ।’ এতে আরও হতভম্ব হয়ে পড়েন গাড়ির মালিক, তিনি আবার বলেন, ‘জীবনযাপনের খরচ মানে কী? আপনি পাগল।’
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিষয়টিকে হাস্যকর বলেছেন, আবার কেউ সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘ওই আচরণে কেউ ভিক্ষা দেবে না, হাস্যকর।’ আরেকজন মন্তব্য করেন, ‘ভিক্ষা চাওয়ার ভঙ্গিটাই খুব অদ্ভুত।’
তবে অনেকেই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এটা ভুয়া ভিডিও। যুক্তরাজ্যে কোনো ভারতীয় কাঁচ মুছে টাকা চাইবে না।’ আরেকজন দাবি করেছেন, ‘সে আসলে পাকিস্তানি মেয়ে, ভারতীয় সেজেছে।’
আরও অনেকে বলেছেন, ভিডিওটি সাজানো। একজন মন্তব্য করেন, ‘এটা স্পষ্টতই সাজানো নাটক, শুধু প্রচারের জন্য বানানো হয়েছে।’ অন্য একজন জানান, একই নারী ও গাড়িচালককে আগেও অন্য ভিডিওতে একসঙ্গে দেখা গেছে, যেখানে তিনি সাইকেল থেকে পড়ে যাওয়ার ভান করেছিলেন।
ভিডিওটি সত্য নাকি সাজানো-এ নিয়ে বিতর্ক এখনো চলছে। কেউ বলছেন, এটি বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের বাস্তব অবস্থা। আবার অনেকে দাবি করছেন, এটি শুধুই মনোযোগ কাড়ার কৌশল।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











