গুগল খুঁজে দেবে নতুন চাকরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩২ পিএম, ২ মে ২০১৮ বুধবার
যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য গুগল নিয়ে এলো নতুন টুল। গত বছর যুক্তরাষ্ট্রে উন্মোচিত হওয়া গুগল ফর জবস এর উপর ভিত্তি করে নতুন এই টুল নিয়ে এসেছে গুগল। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুব সহজেই পেয়ে যাবেন নিজের পছন্দের চাকরি।
মোবাইল ভার্সনে গুগল অ্যাপ ও ডেক্সটপ ভার্সনে গুগল সার্চের মাধ্যমে ব্যবহার করা যাবে এই নতুন টুল। দেশের সেরা জব পোর্টালগুলোর সঙ্গে বোঝাপড়া করে এই টুল ভারত, চীনসহ অন্যান্য দেশে উন্মোচন করেছে গুগল। বাংলাদেশেও আসবে বলেও জানা গেছে।
নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে জবস নিয়ার মি অথবা জবস ফর ফ্রেশার্স। এভাবে সার্চ করলেই দেখতে পাবেন চলে এসেছে জবস পোর্টাল ওবসাইটের লিস্ট এবং পছন্দমতো ফিল্টার ব্যবহার করে পেয়ে যাবেন পছন্দের চাকরি।
তা ছাড়াও এই টুলের আরেকটি অসাধারণ ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার চাকরির পছন্দের লিস্টগুলো বুকমার্ক করে রাখতে পারবেন। আরেকটি অসাধারণ ফিচার হচ্ছে এর মধ্যে আপনি জব প্রোফাইল, টাইটেল, লোকেশন, কোম্পানি টাইপ বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এই ফিলটারগুলোকে ব্যবহার করে পছন্দের চাকরির আবেদন করে রাখতে পারবেন,যখন চাকরিটি প্রযোজ্য হবে সঙ্গে সঙ্গে আপনাকে অবগত করা হবে।
যদিও আপনি গুগলের মাধ্যমে সরাসরি কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন না। গুগল সার্চ থেকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট জব লিস্টিং ওয়েবসাইটে। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বারবার সার্চ করা থেকে গুগলের নতুন এই সার্চ টুল নিশ্চয়ই কাজে আসবে নতুন কাজের সন্ধানে থাকা ব্যক্তিদের। এ ছাড়াও খুব শিগগিরই সরকারি চাকরির খবরও পাওয়া যাবে গুগল সার্চের মাধ্যমে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

