ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:২৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

গৃহকর্মীদের অধিকার রক্ষায় কেন আইন নয়

আপডেট: ১১:৫৭ এএম, ১ জুলাই ২০১৪ মঙ্গলবার

bedenaস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
ঢাকা : গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ এই আদেশ দেয়। আদেশ পাওয়ার চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, শ্রম সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ রিট করেন। রিটের বাদী আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া। মনজিল মোরসেদ বলেন, গৃহকর্মীদের অধিকার রক্ষায় বাংলাদেশে কোনো আইন নেই। শ্রম আইনের সংজ্ঞায়ও তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি। এ কারণে তারা পেশাগত অধিকারের ক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ০১.০৭.২০১৪Suprim cort