ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:১৮:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

চলে গেলেন জোহরা তাজ

আপডেট: ১০:০৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৩ রবিবার

johra tajস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীন আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন৷ বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৮০ বছর৷ তিনি কোমড়ে আঘাত পেয়ে বেশ কিছুদিন ধরেই চিকিত্‍সাধীন ছিলেন৷ শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পৰ থেকে জানানো হয়৷ তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন৷ জোহরা তাজউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা বারোটার দিকে ইউনাইটেড হাসপাতালে তাকে শেষবারের মতো দেখতে যান৷ এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন৷ তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন৷ গত নভেম্বরে পড়ে তার কোমড়ের হাড় ভেঙ্গে যায়৷ ২২ নভেম্বর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি করে চিকিত্‍সা করা হয়৷ পরে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে অস্ত্রোপচার শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে গত ১৭ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হয়৷ কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়৷ গত বৃহস্পতিবার অবস্থার আরও অবনতি হতে থাকলে জোহরা তাজউদ্দিনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়৷ বিকাল পাঁচটায় জোহরা তাজউদ্দীনের দ্বিতীয় জানাজা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম৷ সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সর্বসাধারণ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন৷ এরপর মরহুমার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে৷ তাজউদ্দীন আহমেদ এবং জোহরা তাজউদ্দীনের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে রোববার বনানী কবরস্থানে জোহরা তাজউদ্দীনকে দাফন করা হবে৷ ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারসহ নিহত হলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করেন জোহরা তাজ৷ পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর হাতে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেন জোহরা তাজ৷ ২০ ডিসেম্বর ২০১৩