চাঁদ আর মঙ্গলের পর এবার নতুন গ্রহে যেতে চান বিজ্ঞানীরা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মহাকাশ নিয়ে যেমন মানুষের কৌতুহলের শেষ নেই, তেমনি এ নিয়ে গবেষণার শেষ নেই বিজ্ঞানীদের। এর মধ্যে চাঁদ আর মঙ্গল নিয়ে অনেক গবেষণায় অভূতপূর্ব সফলতার মুখ দেখেছেন বিজ্ঞানীরা।
নানা গবেষণার মধ্য দিয়ে মানুষও জানতে পেরেছে অনেক অজানা তথ্য। চাঁদ আর মঙ্গলের পর এবার গবেষণার পরিধি আরো বাড়াতে চলেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় চলছে গভীর থেকে গভীরতম গবেষণা।
সৌরজগত নিয়ে গবেষণার এ যাত্রায় যুক্ত হলো নতুন লক্ষ্য। তা হলো- সৌর জগতের শুক্র, বৃহস্পতি আর নেপচুনে যেতে চান নাসার মহাকাশ বিজ্ঞানীরা। আর সৌরজগতের বিভিন্ন অংশে পৌঁছানোর জন্য এর মধ্যে প্রস্তুতিও নিয়েছেন তারা। শুক্রের জন্য দু’টি মিশনের কাজ চলছে। এরপর বৃহস্পতির চাঁদে এবং শেষটি হবে ট্রাইটনে, যা নেপচুনের চাঁদ।
এই গবেষণার আরেকটি লক্ষ্য রয়েছে। আর তা হলো সূর্যকে আরও কাছ থেকে দেখা। এর আগে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে উৎক্ষেপ করে প্রথম সৌর অরবিটার। সূর্যের ছবি তুলে পৃথিবীতে পাঠানোর উদ্দেশে মহাকাশে পাঠানো এটিই প্রথম মহাকাশ যান। জার্মানির ডারমস্টাডেটের ইউরোপীয় স্পেস অপারেশনস সেন্টারের মহাকাশ বিজ্ঞানীরা এই মহাকাশ যান থেকে প্রথম সংকেত পান। সোলার অরবিটারের সৌর প্যানেলগুলো সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে বলে জানান সংস্থাটির বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা আরো জানান, এখন ওই মহাকাশ যান তার অ্যান্টেনা ও সৌর প্যানেলগুলো যথাযথভাবে স্থাপন করবে। এরপরই তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। কক্ষপথ থেকে ছবি তুলবে মহাকাশ যান। বুধের কক্ষপথ থেকে সূর্য এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ক জানাবে এ মহাকাশযান।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






