চিকিৎসকের ৫ পরামর্শ মানলে হাড় ক্ষয় হবে না
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৭ অক্টোবর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
জটিল একটি অসুখ অস্টিওপোরোসিস। এই রোগের পাল্লায় পড়লে হাড়ের ক্ষয় শুরু হয়। সঠিক সময়ে চিকিৎসা না করালে অল্পতে হাড়ে চিড় ধরে। এমনকী হাড় ভেঙেও যেতে পারে। পুরুষের তুলনায় নারীদের এই রোগ বেশি দেখা দেয়। যদিও আজকাল অনেক পুরুষও অস্টিওপোরোসিসে আক্রান্ত হচ্ছেন। তাই রোগটি নিয়ে সবার সাবধান হওয়া জরুরি।
হাড় ভালো রাখতে চাইলে চিকিৎসকের কিছু পরামর্শ মেনে চলা জরুরি। এমন কিছু নিয়ম সম্পর্কে চলুন জানা যাক। এগুলো মানলেই আপনার সুস্থ থাকার পথ প্রসস্থ হবে।
ব্যায়াম করতেই হবে
বিশেষজ্ঞদের মতে, যত বেশি শুয়ে বসে দিন কাটাবেন, হাড় ক্ষয়ের আশঙ্কা তত বাড়বে। তাই আজ থেকেই অলসতা ছাড়ুন। দিনে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট ব্যায়াম করুন। প্রয়োজনে জিমে যান। আর জিমে যেতে না পারলে বাড়িতেই পুশআপ, সিটআপ, প্ল্যাংক, স্কোয়াটের মতো ব্যায়ামগুলো করুন। এতেও উপকার মিলবে। একান্তই যদি ব্যায়ামের অবসর না মেলে তাহলে হাঁটুন। দিনে অন্তত ৩০ মিনিট জোর কদমে হাঁটার অভ্যাস করুন।
গায়ে রোদ লাগান
বাসা থেকে শুরু করে অফিস— সব জায়গায় এসি। আর তাই আজকাল অধিকাংশ মানুষই গায়ে রোদ লাগান না। আর এই কারণেই শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় না। ফলে হাড়ের ক্ষয় শুরু হয়ে যায়। শরীরে ভিটামিন ডি’র অভাব হলে হাড়ের অভ্যন্তরে ক্যালশিয়াম প্রবেশ করতে পারে না। তাই হাড় দুর্বল হয়ে পড়ে। সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে যেকোনো সময় ১০ থেকে ১৫ মিনিট রোদে দাঁড়ানোর চেষ্টা করুন। এতেই উপকার মিলবে।
ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার খান
হাড়ের ক্ষয় রোধ করতে খাদ্যতালিকায় রাখুন দুধ, ছানা, দই, পনিরের মতো দুগ্ধজাত কিছু খাবার। কারণ এসব খাবার ক্যালশিয়ামের ভাণ্ডার। হাড়ের জোর বাড়ায় এই খনিজ। নিয়মিত খান সবুজ শাক। এতে দেহে ভিটামিন কে-র ঘাটতি পূরণ হবে। এই ভিটামিনও হাড়ের ক্ষয় রোধ করে। ক্যালশিয়ামযুক্ত খাবার খেয়ে অনায়াসে অস্টিওপোরোসিসের ফাঁদ এড়িয়ে চলা যায়।
ধূমপান, মদ্যপান ছাড়ুন
সুস্থ থাকতে চাইলে অবশ্যই ধূমপান, মদ্যপানের অভ্যাস ছাড়তে হবে। এতে শরীরের হাল ফেরাতে পারবেন। এমনকী বাড়বে হাড়ের জোরও। পাশাপাশি ফাস্টফুড, প্রসেসড ফুডের মতো অত্যন্ত ক্ষতিকর সব খাবারও এড়িয়ে চলতে হবে। এসব খাবার শরীরে প্রদাহ বাড়ায়। ফলে হাড়ের ক্ষয় হতে পারে। সেই সঙ্গে বাতের ব্যথা বাড়ার আশঙ্কাও প্রবল হয়। তাই এসব খাবার না খাওয়াই ভালো।
নিয়মিত টেস্ট করুন
চিকিৎসকদের মতে, বয়স ৪০ পার হলে প্রতি বছর নিয়ম করে ডেক্সা স্ক্যান করতে হবে। এই স্ক্যানের মাধ্যমেই হাড়ের ক্ষয় ধরা পড়ে যায়। এরপর শুরু করা যায় চিকিৎসা। পাশাপাশি ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েডের মতো অসুখও নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ক্রনিক সমস্যাগুলোর জন্যও হাড়ের সমস্যা বাড়তে পারে।
এসব নিয়ম মেনে চললেই হাড় ভালো থাকবে আপনার। এরপরও হাড়ের ক্ষয় হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



