চিকিৎসার জন্য ১৫০০ টাকায় দিল্লি যাওয়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভারতে চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য ১৫০০ টাকায় ওয়ান ওয়ে বিমান টিকেটের সুবিধা দিচ্ছে হেলথট্রিপ ডট কম। মেডিকেল রিপোর্ট অনুমোদনের দিন থেকে পরবর্তী ৮ দিন পর্যন্ত শর্ত সাপেক্ষে রোগীর জন্য স্বল্প খরচে ঢাকা টু দিল্লির ইকোনমি ক্লাসের এয়ার টিকেট দিচ্ছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো মেলায় হেলথট্রিপের নিজস্ব স্টলে পাওয়া যাচ্ছে এসব সুবিধা।
হেলথট্রিপের স্টল ম্যানেজার শাহরিয়ার বলেন, আমরা ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ১৫০০ টাকায় একটা এয়ার টিকিটের সুবিধা দিচ্ছি। অনেকেই আমাদের এই সেবা গ্রহণ করছেন। মেলা চলাকালীন সময়ে আমাদের এ অফার বহাল থাকবে।
মেডিকেল টিকেট পাওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে। সেগুলো হলো
১. যদি যাত্রী/রোগী অপারেশনের জন্য দিল্লীতে যায়
২. যাত্রীকে মেডিকেল রিপোর্ট অনুযায়ী সঠিক চিকিৎসা, হাসপাতাল ও ডাক্তার নির্বাচন সম্পর্কিত পরামর্শ হেলথট্রিপের থেকে গ্রহণ করতে হবে।
৩. যাত্রীকে মেডিকেল ভিসা প্রসেসিংয়ে হেলথট্রিপের সহায়তা গ্রহণ করতে হবে।
৪. উন্নত চিকিৎসার জন্য যাত্রীর পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকতে হবে।
উল্লেখ্য, আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৩ দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো-২০২২। এতে ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টির বেশি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেসটিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন।
এক্সপোটি সবার জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এছাড়া প্রতিদিন একটি করে সেমিনার অনুষ্ঠিত হবে মেলায়।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোটির আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে এয়ার অ্যাস্ট্রা ও কো-স্পন্সর হিসেবে রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


