চিনে করোনা বৃদ্ধির খবরে উদ্বেগ বেড়েছে ভারতেও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার
প্রতীকী ছবি
চিনে করোনা বৃদ্ধির খবরে উদ্বেগে ভারতও। আবার কি শুরু হবে এই ভাইরাসের তাণ্ডব? অতীত থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই পরিকল্পনা করে ঝাঁপিয়ে পড়তে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে কী কী করতে হবে— তার বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য অতিমারি পরিস্থিতি খতিয়ে দেখার জন্য শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন।
চিনের পরিস্থিতির দিকে তাকিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে, তারা যেন করোনা ভাইরাসের সন্ধান পেলেই নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠায় ‘ইনসাকগে’।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ ‘ইনসাকগ’ ভারতে করোনার বিভিন্ন প্রজাতি (স্ট্রেইন) নিয়ে নিয়মিত চর্চা ও গবেষণা চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সব রাজ্যকে যে নির্দেশিকা পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল ও চিনে আচমকা করোনা বাড়বাড়ন্তের নিরিখে রাজ্যে রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ের প্রক্রিয়া আরও দ্রুতগামী করতে হবে। যাতে করোনার রূপ (ভ্যারিয়েন্ট) এবং তার অগ্রগতি সম্পর্কে বিশদ ধারণা তৈরি করে রাখা সম্ভব হয়। আগামী দিনে নতুন কোনও রূপ বা প্রজাতি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখা যায়।
ভারতে এই মুহূর্তে করোনা সংক্রমণ তলানিতে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ১১২টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যা সোমবারের তুলনায় অনেকটাই কম। সোমবার ভারতের সংক্রমিতের সংখ্যা ছিল ১৮১।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩,৪৯০। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন কেরলের বাসিন্দা, একজনের বাড়ি মহারাষ্ট্রে। এর ফলে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৩০ হাজার ৬৭৭।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











