চিন হয়ে কলকাতায় রিক্সা, চিনারাই ছিল একমাত্র চালক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
জাপান থেকে চিন হয়ে এ দেশে, আদি কলকাতায় চিনারাই ছিলেন একমাত্র রিকশাচালক
কলকাতায় ঘোড়ার গাড়ি এবং মোটরকারের আগমনে পালকির সুদিন ঘুচে গিয়েছিল, এ কথা ঠিকই। তার কফিনে শেষ পেরেক বসিয়ে দেয় রিকশা। জাপান থেকে চিনের সাংহাই হয়ে এই যান এসেছিল কলকাতায়। তাকে লালনপালন ও ভরণপোষণ করেছিলেন কলকাতার আদি চিনা বাসিন্দারাই।
তবে প্রথম দিকে রিকশা ছিল মানুষের হাতে টানা এবং দুই চাকার। অনেক পরে রিকশায় চেন বসে। কলকাতায় প্রথম দিকে রিকশাচালকরা সবাই ছিলেন সকলে চিনা সম্প্রদায়ের।
রিকশা-র পুরো নাম ‘জিন-রি-কি-শ’। জাপানি ভাষায় যার অর্থ ‘মানুষ টানা গাড়ি’। জাপান থেকে এই গাড়ি পৌঁছয় চিনের সাংহাই শহরে। ভারতে রিকশার প্রথমবার পা পড়ে ১৮৮০ খ্রিস্টাব্দে, সিমলায়।
লেডি ডাফরিন তার স্মৃতিকথায় লিখেছেন সিমলায় রিকশা আগমনের কথা। প্রথমে এই যানের নাম ছিল ‘জেনি রিকশা’ বা ‘জিন রিকশা’। তার পর লোকের মুখে মুখে ছোট হতে হতে যানের নাম হল ‘রিকশা’।
সিমলা থেকে কলকাতায় রিকশার আসতে সময় লেগে গেল ২০ বছর! চিনা সম্প্রদায়ের কিছু সংখ্যক মানুষ নিজেদের প্রয়োজনে রিকশা নিয়ে এসেছিলেন কলকাতায়। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে চিনারাই ছিলেন কলকাতার রিকশাচালক।
তবে বেশি দিন তাদের একচ্ছত্র আধিপত্য থাকল না। কয়েক বছরের মধ্যেই ভারতীয়দের আধিপত্য তৈরি হল এই পেশায়। তবে হাতেটানা রিকশাচালক হিসেবে বিহারের মানুষ বরাবরই টেক্কা দিয়েছেন বাঙালিদের।
ব্রিটিশ আমলের শেষ দিকে ১ মাইল পর্যন্ত ২ জন আরোহীর ক্ষেত্রে রিকশার ভাড়া ছিল ৩ আনা। তার পর মাইলপিছু ভাড়া বাড়ত ৩ আনা করে।
কখনও আবার ভাড়া নির্ধাতির হত সময়ের নিরিখেও। ১ ঘণ্টা পর্যন্ত ভাড়া ছিল ৬ আনা। সেই সময়সীমা পেরিয়ে গেলে ঘণ্টাপিছু ভাড়া যোগ হত ৩ আনা করে।
প্রকারভেদ ছিল রিকশার আকারেও। ছোট রিকশা ছিল, এক জন আরোহীর জন্য। সে ক্ষেত্রে ১ মাইল পর্যন্ত ভাড়া হত দেড় আনা। এর পর প্রতি মাইল ভাড়া বরাদ্দ হত দেড় আনা করে।
ছোট রিকশার ক্ষেত্রেও সময় হিসেবে ভাড়া নির্ধারিত হত। ১ ঘণ্টা পর্যন্ত ৩ আনা এবং তার পরে প্রতি বাড়তি ঘণ্টা পিছু দেড় আনা করে ভাড়া গুনতে হত আরোহীকে।
রিকশার ঘণ্টার টুংটাং শব্দের আড়ালে চাপা পড়ে গেল পালকির গান।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ



