চীনে ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া, আক্রান্ত ৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংদোংয়ে মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। জুলাই মাস থেকে চলতি আগস্ট পর্যন্ত ৭ হাজারেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। যা দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারির সময়কার মতোই কঠোর নজরদারি, কোয়ারেন্টাইন এবং জীবাণুনাশের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে প্রদেশজুড়ে।
জুলাই মাসের শুরু থেকেই গুয়াংদোং প্রদেশে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকে। এখন পর্যন্ত ১২টি শহরে সংক্রমণ ছড়িয়েছে, যার মধ্যে ফোশান শহর সবচেয়ে বেশি আক্রান্ত। গত সপ্তাহেই প্রায় ৩ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটি মানুষের মধ্যে একে অপরকে সংক্রমণ করে না; বরং কোনো সংক্রমিত ব্যক্তিকে কামড়ানো মশার মাধ্যমেই এটি ছড়ায়। আক্রান্তরা সাধারণত জ্বর, তীব্র জয়েন্ট ব্যথা, র্যাশ, মাথাব্যথা ও গাঁটে ফুলে যাওয়ার মতো উপসর্গে ভোগেন।
ফোশান শহরে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি করে মশারি টানানো বিছানায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অন্তত ৭ দিন বা রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত ছাড়পত্র পাচ্ছেন না। সংক্রমণ রোধে লোকজনকে বাড়ির ফুলের টব, কফি মেশিন, ফেলে রাখা বোতলে জমে থাকা পানি সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে—তা না মানলে ১০ হাজার ইউয়ান পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
একইসাথে "এলিফ্যান্ট মশা" নামে পরিচিত মশা ছেড়ে দেওয়া হচ্ছে, যারা ছোট চিকুনগুনিয়া-বাহক মশাকে খেয়ে ফেলতে সক্ষম। শহরের বিভিন্ন লেকে ইতিমধ্যে ৫ হাজার মাছ ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলো মশার লার্ভা খেয়ে নিয়ন্ত্রণে সাহায্য করে। ড্রোন ব্যবহার করে জমে থাকা পানির উৎস শনাক্ত করা হচ্ছে।
এছাড়াও, হংকংয়ে এক ১২ বছর বয়সী ছেলের শরীরে চিকুনগুনিয়া ধরা পড়েছে, সে সম্প্রতি ফোশান ভ্রমণ করেছিল। ভাইরাসটি সাধারণভাবে চীনে অপ্রচলিত হলেও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে এর প্রাদুর্ভাব প্রায় নিয়মিত। এখনও পর্যন্ত চীনে সব রোগীই মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন এবং ৯৫ শতাংশ রোগী সাত দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তবুও সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, “এই ভাইরাস নিয়ে ভয় পাচ্ছি। দীর্ঘস্থায়ী জয়েন্ট ব্যথা খুবই কষ্টকর শোনাচ্ছে।” আবার কেউ তুলনা করছেন কোভিডের সঙ্গে, বলছেন “এই কোয়ারেন্টাইন কি সত্যিই দরকার? কেউ তো আর কাউকে কামড়াচ্ছে না।”
প্রসঙ্গত, চিকুনগুনিয়া প্রথম শনাক্ত হয় ১৯৫২ সালে তানজানিয়ায়। তারপর এটি আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে ১১০টিরও বেশি দেশে এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে। এটি মৃত্যুর কারণ সাধারণত হয় না, তবে নবজাতক, বয়স্ক এবং হৃদরোগ বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভাইরাসটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো জমে থাকা পানির উৎসগুলো ধ্বংস করা, যাতে মশা বংশ বিস্তার করতে না পারে।
তথ্যসূত্র : বিবিসি
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











