চীনে বিশাল স্বর্ণের খনি আবিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
চীন বিশাল এক স্বর্ণের খনির সন্ধান পেয়েছে। মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান পাওয়া এই খনিতে মজুদ স্বর্ণ দেশটির স্বর্ণশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরো জানিয়েছে, নতুন এই স্বর্ণখনির দুই হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে। খনিটির গভীরতা ৬ হাজার ৬০০ ফিট পর্যন্ত বিস্তৃত। এর আকরিক স্তরের জমাট সোনা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে গরম লাভা প্রবাহিত হয়ে গঠিত হয়েছে।
খনির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন জানিয়েছেন, প্রতি টন আকরিক থেকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ সোনা উত্তোলন সম্ভব।
চেন রুলিন আরও বলেন, খনিটির ৩০০০ মিটার গভীরতায় মজুদ রয়েছে উচ্চমানের ১০০০ টনেরও বেশি সোনা। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ বিলিয়ন ডলারের বেশি।
ত্রিমাত্রিক কম্পিউটার মডেল ব্যবহার করে খনি বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন, ৯ হাজার ৮০০ ফুট গভীরতায় এক হাজার ১০০ টন সোনা থাকতে পারে- যা স্ট্যাচু অব লিবারটির থেকে প্রায় আট গুণ ভারী। এই সোনা চীন দেশের অভ্যন্তরীণ চাহিদা মিঠিয়ে রপ্তানি খাতেও ভূমিকা রাখবে।
খনিটি থেকে ইতোমধ্যে স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। বর্তমানে প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। আবিষ্কারক দলের উপ-প্রধান লিউ ইয়োনচুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






