চ্যাটজিপিটির নতুন সংস্করণ আনার ঘোষণা
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
চ্যাটজিপিটির নতুন একটি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই, যার ফলে তাদের আর্থিক পৃষ্ঠপোষক মাইক্রোসফটের সঙ্গে গ্রাহকসেবায় কোম্পানিটির প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।
চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ সংস্করণটি বাণিজ্যিক গ্রাহকদের ওপেনএআইয়ের প্রযুক্তিগুলোকে বাড়তি নিরাপত্তা ও প্রাইভেসির সঙ্গে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে। এর শুরুর দিকের গ্রাহকদের মধ্যে ব্লক, কারলাইট এবং এসটি লাউডার কোম্পানি আছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ব্যাক্তিগত ব্যবহারকারীদের লক্ষ্য করে ওপেনএআই গত নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে ছাড়লে সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়ে। কোড লেখা থেকে শুরু করে নানান ধরনের কাজের অংশ হয়ে দাঁড়ায় প্রযুক্তিটি, এবং জানুয়ারির মধ্যে মাসিক সক্রিয় গ্রাহকসংখ্যা দশ কোটিতে গিয়ে পৌঁছে।
যুক্তরাষ্ট্রে অনেক ব্যবহারকারী পেশাগত কাজে প্রযুক্তিটির সহায়তা নিয়েছেন। রয়টার্স এবং ইপসসের একটি জরিপে দেখা গেছে ব্যবহারকারীদের ১০ শতাংশ বলেছেন, কোনো থার্ড পার্টি এআই প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে তাদের কর্তৃপক্ষ।
এর বাইরে শতকরা ২৫ ভাগ বলেছেন, তাদের পেশাগত কাজে এআই ব্যবহারের অনুমোদন আছে কি না, তা তারা জানেন না। চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কর্মীরা এইসব সীমাবদ্ধতা এড়িয়ে পেশাগত কাজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন, এমনটাই আশা করছে ওপেনএআই।
ইতোমধ্যেই মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম অ্যাজিউর তাদের গ্রাহকদের বাণিজ্যিকভাবে চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা দিচ্ছে।
তবে চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ গ্রাহকদের অ্যাজিউর সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক নয় বলেছে ওপেনএআই। ইতোপূর্বে ওপেনএআই এবং মাইক্রোসফট একই সেবাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করেছে, তবে গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে প্রতিযোগিতা কেমন হতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।
গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে কোনো প্রতিযোগিতা আছে কিনা, তা জানতে চাইলে ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেন কোন প্ল্যাটফর্মটি গ্রাহকদের জন্য সুবিধাজনক, তারাই সেটা বাছাই করতে পারেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


