চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী রেফারির হচ্ছেন স্তেফানি ফ্র্যাপার্ট
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পুরুষদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আত্মপ্রকাশ ঘটতে চলেছে মহিলা রেফারির। চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভ ম্যাচের জন্য স্তেফানি ফ্র্যাপার্টকে নিয়োগ করেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। আর ফরাসি এই রেফারির হাত ধরেই প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচ নিয়ন্ত্রণ করবেন একজন নারী।
এর আগে ফ্রান্সের ফ্র্যাপার্টের ঝুলিতে রয়েছে উয়েফা সুপার কাপ খেলানোর নজির। ২০১৯ ইস্তানবুলে চেলসি বনাম লিভারপুল উয়েফা সুপার লিগের ম্যাচ খেলিয়েছিলেন ৩৬ বছরের এই নারী রেফারি। চলতি মরশুমে ইউরোপা লিগের দু’টি ম্যাচেও বাঁশি ছিল ফ্র্যাপার্টের হাতে। তবে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে প্রথম নারী রেফারি হিসেবে আত্মপ্রকাশের ব্যাপারে উত্তেজিত তিনি। এই যাবৎ ক্যারিয়ারে ফ্র্যাপার্টের সেরা অ্যাচিভমেন্ট অবশ্যই ফ্রান্সের মাটিতে ২০১৯ নারী বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব সামলানো।
এর আগে চলতি মরশুমেই দেশের মাটিতে প্রিমিয়র ডিভিশন লিগে অর্থাৎ, লিগা ওয়ানে অ্যামিয়েন্স বনাম স্ট্রাসবোর্গ ম্যাচের দায়িত্ব সামলেছেন ফ্র্যাপার্ট। বুধবার তুরিনের মাটিতে তার সহকারী হিসেবে থাকবেন হিচাম জাকরানি এবং মেহদি রাহমৌনি। উয়েফার প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে নারী রেফারির আত্মপ্রকাশ ঘটেছিল ২০০৪ সালে। ২০০৪-২০০৯ উয়েফা কাপের যোগ্যতাঅর্জন পর্বে নিয়মিত দায়িত্ব সামলাতেন সুইজারল্যান্ডের নিকোল পেটিগনাট।
এরপর ২০১৭ ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে প্রথম নারী রেফারি হিসেবে আত্মপ্রকাশ ঘটে জার্মানির বিবিয়ানা স্টেইনহসের। ওই বছর বুন্দেসলিগার একটি ম্যাচে বাঁশি ছিল নারী রেফারি স্টেইনহসের মুখে। যা ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে প্রথম। উয়েফার মুখ্য রেফারিং অফিসার রবার্তো রোসেত্তি গতবছর ফ্র্যাপার্টকে উয়েফা সুপার কাপের দায়িত্ব সামলানোর জন্য নিয়োগ করেছিলেন। রোসেত্তি জানিয়েছিলেন, ‘ফ্র্যাপার্ট বিশ্বজুড়ে তরুণ নারী রেফারিদের অনুপ্রেরণা জোগাবে।’
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





