ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাবির ৪ শিক্ষার্থীকে মারধর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রীসহ চারজনকে মারধর করেছে প্রথম বর্ষের (৪৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন আল আমিন হোসেন, জয় ভূষণ দেবনাথ, আসিফ ইকবাল ও আসমাউল হুসনা। তারা সবাই অর্থনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বটতলার একটি দোকানে কয়েকজন শিক্ষার্থী বসে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহান, আকাশ ও তামীম, মার্কেটিং বিভাগের শাওন, প্রত্ত্বতত্ত্ব বিভাগের মাহিদসহ ১০-১২ শিক্ষার্থী ছাত্রীদের উদ্দেশ্যে নানা অশালীন মন্তব্য করতে থাকেন। এতে আল আমিন, জয় ভূষণ, আসিফ বাধা দেন। পরে খাওয়া শেষ করে দোকান থেকে বের হলে ওই ১০-১২ জন শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়ে বেধড়র মারধর করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
অভিযুক্ত সোহান বলেন, ‘বটতলায় কী হয়েছে তাই তো জানি না। আমরা তো কাল (বুধবার) বন্ধুর জন্মদিন পালন করছিলাম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। শিগগিরই ছাত্র-শৃঙ্খলা বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







