ছুটির দিনে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না মেলায়।
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। মেলায় অধিকাংশ ক্রেতা-দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেকে মেলায় আসছে। একই সঙ্গে মেলা শেষ হওয়ার সময় এগিয়ে আসছে তাই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই কুড়িলে মেলাগামী বিআরটিসি বাসের টিকিটের জন্য মানুষজনের লম্বা সারি। বাস থেকে নেমে মেলা প্রাঙ্গণে পৌঁছাতেই দর্শনার্থী ও ক্রেতাদের আরও কয়েকগুণ ভিড় দেখা যায়। মুখে মাস্ক পরে লাইনে দাঁড়িয়ে দলবেঁধে দর্শনার্থীরা প্রবেশ টিকিট কেটে আসছেন। অনেকে কেনাকাটা শেষ করে স্টলের বাইরে বসে বিশ্রাম নিচ্ছেন। অনেককেই মাস্কবিহীন ঘুরে বেড়াতে দেখা গেছে।
মিরপুর থেকে বাণিজ্যমেলায় আসা লুৎফুর নাহার বেগম বলেন, বাণিজ্য মেলায় এখন প্রচুর মানুষ। আমি এসেছি কিছু ক্রোকারিজ পণ্য কিনতে। কিছু কিনেছি, আরও কিছু কিনব ছাড় দেখে।
বাণিজ্যমেলায় আসা সোহাগ মির্জা বলেন, মেলা শেষের দিকে এসেছে তাই আজকে এসেছি। প্রতি বছরই মেলায় একাধিকবার গিয়েছি এবং কেনাকাটা করেছি। এবার মেলা শহর থেকে অনেক দূরে হওয়ায় যাতায়াতের অনেক কষ্ট। একবারও না আসলে কেমন লাগছিল নিজের কাছে, তাই কষ্ট হলেও এসেছি মেলায় ঘুরে দেখতে। যদি পছন্দ হয় এবং দামে সাশ্রয়ী হয় তাহলে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনব।
নীলকান্তা প্রসাধনী স্টলের মালিক রোকসানা নীলা বলেন, মেলার শুরুর পর থেকে আজ সর্বোচ্চ ক্রেতা দেখছি। ভালো কেনাবেচা হচ্ছে। এত মানুষের মধ্যে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



