ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৪৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ছয় মাসে ৪৩১ নারী ধর্ষিত: মহিলা পরিষদের তথ্য

আপডেট: ০৫:০৭ পিএম, ২২ জুলাই ২০১৪ মঙ্গলবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: চলতি বছরের ছয় মাসে চারশ ৩১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য থেকে এমনটাই জানা গেছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৫ জন নারীকে। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ ছয় মাসের মধ্যে দুই হাজার দুইশ আটজন নারী নির্যাতনের শিকার হয়েছে।এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন চারশ ৩১জন। গণধর্ষণের শিকার হয়েছেন ৮২ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৫জন নারীকে। মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, 'নারীকে দমন করার জন্য ধর্ষণকে একটি তীর হিসেবে ব্যবহার করা হয়। ভিকটিম সাপোর্ট সেন্টারও বিভিন্ন সংগঠন নারী নির্যাতন বন্ধ করতে যত চেষ্টা করছে নির্যাতন ততই বেড়ে চলছে।এর জন্যে সমাজে নারী ও পুরুষ উভয়কে সচেতন হতে হবে।’ তিনি আরও বলেন, ‘নারী ওপর এ ধরনের নির্যাতন বন্ধ করতে হলে সমাজের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। রাষ্ট্র, নাগরিক, সমাজ সবাই সচেতন না হলে আইন করে কোনো সুফল পাওয়া যাবে না।’ সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘সমাজে নারী ধর্ষণের প্রবণতা বেড়েছে।এই প্রবণতাকে শুধু নারী নির্যাতন হিসেবে দেখলে হবে না, এটিকে বিশেষ পরিস্থিতি হিসেবে দেখতে হবে।এই সঙ্কটকে সঠিকভাবে চিহ্নিতকরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জাতীয় আন্দোলন হিসেবে বিবেচনা করে সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যেউপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সভাপতি নাহার আহমেদ প্রমুখ। ২২.০৭.২০১৪