ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৪৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

জাতিসংঘের শীর্ষ বাংলাদেশি নারী কর্মকর্তার পদত্যাগ

আপডেট: ০৩:১৪ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

amira haqueস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পূর্ব তিমুরে জাতিসংঘের দূত বাংলাদেশি নারী আমিরা হক পদত্যাগ করেছেন। এক বছর আগে  তিনি  সুসানা  মালকোরার  স্থলাভিষিক্ত  হন  এবং  আন্ডার সেক্রেটারি  হিসেবে  দায়িত্ব পালন  করছিলেন। তবে কি কারনে তিনি হঠাৎ পদত্যাগ করেছেন তা জানায়নি জাতিসংঘ। ভারতীয়  বার্তাসংস্থা পিটিআইয়ের পক্ষ থেকে জানান হয়েছে, আমিরা হকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বিশেষ করে সারা বিশ্বে জাতিসংঘের দশ হাজার শান্তিরক্ষী বাহিনীর রসদ সহায়তার ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করেছেন তিনি। গত মঙ্গলবার পদত্যাগ করেন আমিরা হক। জাতিসংঘে ৩৫ বছর দক্ষতার সঙ্গে নানা দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পূর্ব তিমুর থেকে সুদান, আফগানিস্তান, মালয়েশিয়া এবং লাওসে মানবিক ও শান্তিরক্ষায় কাজ করেছেন আমিরা হক। তবে জাতিসংঘ  মহাসচিব এখনো আমিরার স্থলাভিষিক্ত কে হচ্ছেন সে ব্যাপারে কিছু জানাননি। ১৭.০৭.২০১৪