জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাস, যা বলল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ১১ জুন ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার পাস হয়েছে। এ প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি প্রতিনিধি বলেছেন, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না।
মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৩১ মে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত তিন ধাপের একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়। নিরপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যই এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। শুধু রাশিয়া ভোট দানে বিরত ছিল।
সোমবার এ প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘে ইসরাইলের প্রতিনিধি রুট শাপির বেন-নাফতালি বলেন, ‘ইসরাইল এটি নিশ্চিত করতে চায় যে, গাজা ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে না। এ জন্য ইসরাইল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে। ইসরাইলের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হামাসকে সমূলে ধ্বংস করা। এই লক্ষ্যগুলো পূরণ হলেই যুদ্ধ শেষ হবে। তার আগে নয়।’
বেন নাফতালি আরও বলেন, ‘ইসরাইল তার নীতির ওপর অটল রয়েছে। যতক্ষণ পর্যন্ত সকল জিম্মি উদ্ধার না হবে এবং হামাসের সামরিক ক্ষমতা বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। যুদ্ধের প্রথম দিন থেকে এটিই আমাদের লক্ষ্য ছিল।’
উল্লেখ করে ইসরাইলের এই প্রতিনিধি বলেন, ‘গাজা যাতে ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেই লক্ষ্য আমরা অর্জন করতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন ও অন্তহীন আলোচনায় ইসরাইল অংশ নেবে না।’
তবে এরই মধ্যে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতির শর্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে প্রায় ৩০০ ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ৮ মাসের এই ইসরাইলি অভিযানে আহতের সংখ্যা সাড়ে ৮৪ হাজার।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
আট মাসের ইসরাইলি অভিযানে ২০ লাখেরও বেশি বাসিন্দা নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের হিসেবে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
- দোল পূর্ণিমা আজ, বসন্তের উৎসবে সম্প্রীতির বার্তা
- ঈদকে সামনে রেখে সেলাইয়ে ব্যস্ত নারী কারিগরেরা
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বললো আবহাওয়া অফিস
- এখন সন্তানের জন্য ভাবি: সাক্ষাৎকারে পরিমনি
- স্বর্ণের দামে বড় লাফ. ভরিতে বেড়েছে ৩৩২৪ টাকা
- সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
- যুক্তরাষ্ট্র স্থগিত করল পাকিস্তানের সব ভিসা কার্যক্রম
- ঢাকায় রোজায় সীমাহীন জ্যাম, ভোগান্তি মানুষের
- বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার
- জলাভূমিতে ফিরছে খঞ্জনা পাখি, বাড়ছে প্রকৃতির রঙ
- এলপি গ্যাসের দাম নির্ধারণ, সিলিন্ডার ১,৩৪১ টাকা
- মার্কিন-ইসরায়েলি হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেলেন
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ সকাল থেকে
- বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়
- এই রাজধানীতে জমজমাট ইফতার বাজার
- ঢাকায় রোজায় সীমাহীন জ্যাম, ভোগান্তি মানুষের
- ফেসবুক থেকে আয় করবেন যেভাবে
- জলাভূমিতে ফিরছে খঞ্জনা পাখি, বাড়ছে প্রকৃতির রঙ
- দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে
- নারীদের জন্য ই-বাস, সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ৯
- কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য
- বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার
- ঈদকে সামনে রেখে ব্যস্ত জুতা-স্যান্ডেলেন কারিগররা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
- ট্রাফিক সংস্কারে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- অস্থিরতার মাঝেই শুরু বিশ্বকাপের ক্ষণগণনা
- পিএমের স্পিচ রাইটার মাহফুজ, উপ-প্রেস সচিব হাসান-জাহিদ-সুজা
- বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়











