জাতীয় কন্যা শিশু দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অবস্থান বিশ্লেষণ করলে অগ্রগতি ও উদ্বেগের এক মিশ্র চিত্র সামনে আসে। বিগত বছরগুলোতে সরকারি নানা উদ্যোগ ও উপবৃত্তির কল্যাণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং লৈঙ্গিক সমতা অর্জিত হয়েছে।
তবে পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ধাপ পার করে মাধ্যমিকে পৌঁছালে তাদের ঝরে পড়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে।
প্রাথমিক শিক্ষায় কন্যাশিশুর অংশগ্রহণ ও সাফল্য বাড়লেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর তাদের একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত বিশ্লেষণ করলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার চিত্রটি এখনো উদ্বেগজনক।
উপাত্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার প্রায় ৩০ দশমিক ৬৩ শতাংশ। মেয়েদের ক্ষেত্রে এই হার আরও বেশি- প্রায় ৩৪ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ প্রাথমিক শিক্ষায় মেয়েরা তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও মাধ্যমিকের ধাপে এসে তাদের একটি বড় অংশ শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না।
মেয়েদের এই ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বাল্যবিবাহ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্য অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭১ শতাংশ মেয়ে বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়ে। ফলে বিদ্যালয়ে মেয়েদের ভর্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
কন্যাশিশুর শিক্ষা শুধু একটি শিশুর ভবিষ্যৎ গড়ার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, সমাজ এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন। তাই কন্যাশিশুকে বিদ্যালয়ে আনার পাশাপাশি বিদ্যালয়ে ধরে রাখা, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহের ঝুঁকি থেকে তাদের সুরক্ষা দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
- কিশোরীকন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা চ্যাড লো
- ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
- ভরা মৌসুমেও পদ্মায় দেখা নেই ইলিশের
- বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
- মেঝে বারান্দা করিডোরেও চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের
- জাতীয় কন্যা শিশু দিবস আজ
- বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ
- অর্থায়ন কাটছাঁটে ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জাতিসংঘ
- সুপার এল নিনিয়ো: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
- অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
- দারুল আদালত: ইটের দেয়ালের আড়ালে ৪০০ বছরের ইতিহাস
- হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন
- ইয়ামালের জাদুতে ক্রোয়েশিয়াকেও উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা
- এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
- পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে ফের কমলো সোনার দাম
- বিশ্ব হৃদরোগ দিবস: দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু
- মাল্টা চাষে গৃহবধূ শারমিনের বাজিমাত
- শুভ-পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ দেখা যাবে ৮ অক্টোবর
- এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
- বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা
- দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি
- গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, টিকে থাকতে স্কুল ছেড়ে কাজে শিশুরা
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু
- ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
- রাজধানীতে চড়া ফলের বাজার, নজরদারির আশ্বাস
- যেসব দক্ষতা চাকরির বাজারে অপ্রতিরোধ্য করে তুলবে আপনাকে











