জাপানে নয়, চট্টগ্রামে মেয়েদের `এক্সক্লুসিভ` ক্যাম্প
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি : সংগৃহীত
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। পরের মাসে থাইল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও অংশ নেবে লাল সবুজের মেয়েরা। এই দুটি টুর্নামেন্ট সামনে রেখে জোর প্রস্তুতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
মেয়েদের দুটি এশিয়ান কাপ সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ক্যাম্প করছেন পিটার বাটলার। প্রাথমিকভাবে ৪৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। তবে আজ ক্যাম্পের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ২৯ ফুটবলার এবং কোচিং স্টাফ।
বাফুফে ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্প নিয়ে সাংবাদিকদের অবহিত করেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কাল থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। পরের দিন ঢাকায় ফিরবেন আফঈদা খন্দকাররা।
ডাক পাওয়া ৪৩ জনের মধ্যে ভুটানে আছেন ১০ জন। চারজন আছে অনূর্ধ্ব-১৭ দলে। ভুটানে লিগ খেলা ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা দেশে আসবেন ১৮ অক্টোবর।
চট্টগ্রামের এই ক্যাম্পকে এক্সক্লুসিভ বলে অভিহিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। সেখানে থাকা, খাওয়া ও ট্রেনিং ব্যবস্থা উন্নতমানের বলেই এমনটা দাবি করেন তিনি, 'আমরা মেয়েদের জন্য ২০ দিনের একটা এক্সক্লুসিভ ক্যাম্পের ব্যবস্থা করেছি। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে এটা হবে।'
যদিও মেয়েদের ক্যাম্প জাপানে হতে পারে বলে এ মাসের প্রথম দিকে বলেছিলেন কিরন।
জাপানে না হওয়ার ব্যাপারে কিরণ বলেন, 'আমরা জাপানে ট্রেনিংয়ে ব্যবস্থা করছিলাম। কিন্তু ফিফা উইন্ডোর কারণে সেটি হচ্ছে না। ওরা আমাদের নভেম্বরের ২০ থেকে ৩০ তারিখের পর সময় দিতে চেয়েছে, ওই সময়ে আমরা দেশে ট্রাইনেশন খেলব। ম্যাচ করতে না পেরে বাতিল করেছি জাপান সফর।'
৪৩ জনের স্কোয়াডে বিদ্রোহ করা ৫ ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সুমাইয়া মাতসুশিমা, কৃষ্ণারানী সরকার, সানজিদা আক্তারদের জায়গা হয়নি। তাদের নিয়ে অবশ্য মন্তব্য করেননি কিরন। এটা কোচের পার্ট বলে এড়িয়ে যান তিনি।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






