জেন্ডার সমতা নিশ্চিতে নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জেন্ডার সমতা নিশ্চিতে নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি বলে উল্লেখ করেছেন আলোচকরা। তারা বলেছেন, নারীরা পারিবারিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। জেন্ডার সমতা নিশ্চিতে গৃহস্থালি কাজের অর্থমূল্য পরিশোধ নয় বরং নারীদের প্রাপ্য সম্মান প্রদান ও গৃহস্থালি কাজে পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক।
সোমবার (২৮ মার্চ) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত ‘ভবিষ্যৎ উন্নয়ন এবং অগ্রযাত্রায় জেন্ডার সমতা নিশ্চিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। সঞ্চালনা করেন ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন হেলথ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডার আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন, দি পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশের বিভাগীয় প্রধান (সমাজকর্ম বিভাগ) হাবিবুর রহমান, ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভান্টেজ পিপলের (ডিডিপি) নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের কর্মসূচি প্রধান সৈয়দা অনন্যা রহমান।
সৈয়দা অনন্যা রহমান বলেন, পারিবারিকভাবে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়া প্রয়োজন। নারীদের নিজেদের মাঝেই পারস্পারিক শ্রদ্ধাবোধ ও মূল্যায়নের জায়গাটি প্রতিষ্ঠিত হতে হবে। গৃহস্থালি কাজের মাধ্যমে নারীরা পারিবারিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও যথাযথ মূল্যায়ন পান না।
কাজী সোহেল রানা বলেন, সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে নারীর অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শহরের নারীদের তুলনায় গ্রামীণ নারীরা কম সুযোগ-সুবিধা পান। শহরের নারীদের পাশাপাশি গ্রামের নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
হাবিবুর রহমান বলেন, সংসারে একজন নারী যতটা সময় ও কায়িক পরিশ্রম করেন তা যেকোনো চাকরির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র গৃহে নয়, দেশের অর্থনীতিতে নারীর গৃহস্থালি কাজের মূল্য রয়েছে। নারীরা দিনের অধিকাংশ সময় রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার রাখা, সবার সেবা করা ইত্যাদি কাজের মাধ্যমে আমাদের পরিবার তথা সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার গুরুত্বপূর্ণ কাজটি করছেন।
দেবরা ইফরইমসন বলেন, উন্নয়নশীল দেশের পাশাপাশি উন্নত দেশেও নারী পুরুষের বৈষম্য এখনও বিদ্যমান। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের মানসিকতার পরিবর্তন জরুরি। প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতার মাধ্যমে নারী-পুরুষ একত্রে কাজ করতে হবে।
গাউস পিয়ারী বলেন, অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান অপরিসীম। গৃহস্থালি কাজের মাধ্যমে নারীদের ব্যাপক অবদান জাতীয় অর্থনীতিতে এখনও গ্রহণযোগ্য নয়। অর্থনীতিতে নারীর অবদান সঠিকভাবে মূল্যায়ন করতে হলে আরও বৃহত্তর পরিসরে গবেষণা প্রয়োজন।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


