জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ঢাকার রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা, কোলাহল, যানজট। সেই চিরচেনা জ্যামের শহর ঢাকা একদম ফাঁকা।
ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও টানা ১০ দিনের ছুটি কাটাবেন। গতকাল বুধবার থেকেই ঈদের এই লম্বা ছুটিতে অনেকেই রাজধানী ছেড়েছেন। আজও অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন। ফলে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল, কমলাপুরসহ রাজধানীর বেশিরভাগ সড়ক আজ অনেকটাই ফাঁকা। অন্যান্য কর্মমুখর দিনের তুলনায় আজ জনসাধারণ ও যানবাহনের সংখ্যা কম রয়েছে। অন্যদিকে সড়কে যে-সব গণপরিবহন দেখা যাচ্ছে, সেগুলোতেও রয়েছে যাত্রী সংকট।
এদিকে ফাঁকা রাজধানীর সড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার রিকশার আধিক্য রয়েছে। পাশাপাশি সড়কে সিএনজি ও সামান্য কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে।
অন্যদিকে যেসব এলাকায় বাস টার্মিনাল কিংবা গরুর হাট আছে, সেসব এলাকাগুলোতে কিছুটা যানজট ও মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে।
আগারগাঁও এলাকায় কথা হয় ব্যাটারিচালিত অটোরিকশাচালক কলিম উল্লাহর সঙ্গে। তিনি বলেন, এখন ঢাকায় গাড়ি কম তাই সব ধরনের রাস্তায় রিকশা চালাতে পারছি। কেউ বাধা দিচ্ছে না। ঈদের সময় যাত্রীরা বকশিস হিসেবে ভাড়াও একটু বাড়িয়ে দেয়।
ঢাকার রাস্তা ফাঁকা থাকায় অন্যান্য দিন যেখানে দ্বিগুণ বা তারও বেশি সময় লেগে যেত, এখন সেই পথ পেরোতে সময়ও কম লাগছে। তাই যারা বিভিন্ন কাজে বের হয়েছেন, তারা খুব দ্রুত সময়েই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।
একটি পরিবহন কোম্পানির বাসের সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অর্ধেক গাড়ি রাজধানীতে চলাচল করেছে। বাকি অর্ধেক গাড়ি রিজার্ভে উত্তরবঙ্গে যাত্রী নিয়ে যাচ্ছে।
বাসচালক আব্দুল্লাহ কয়েকজন যাত্রী নিয়ে মিরপুর থেকে যাত্রাবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি বলেন, ঈদের এমন সময় যাত্রী অনেক কম পাওয়া যায়, তবে রাস্তাঘাট ফাঁকা থাকায় খুব কম সময়েই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়।
দূরপাল্লার পরিবহন কোম্পানিগুলোর তথ্যমতে, এবার ঈদে দীর্ঘ ছুটির ফলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে যাচ্ছেন ঈদ পালন করতে। তাই গতকাল ও আজ বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। অনেক বাস কোম্পানি যাত্রীদের চাহিদা বিবেচনায় নির্ধারিত বাসের পাশাপাশি বাড়তি বাস নামিয়েছেন সড়কে।
ঈদ কেন্দ্র করে পর্যাপ্ত ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, তিন পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন- ঈদ পূর্ববর্তী, ঈদের সময় ও ঈদ পরবর্তী।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






