জয়ার জয়জয়কার, বিসর্জনের পর বিজয়ায় চুক্তি
অজন্তা ইলোরা | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
বাংলাদেশের একজন প্রথম সারির অভিনেত্রী কোলকাতা বিজয়ী জয়া আহসান। টেলিভিশন ও সিনেমায় তিনি সমান জনপ্রিয়। শুধু তরুণ সমাজ নয় অভিনয়বোদ্ধা সকল দর্শকের মন জয় করেছেন জয়া। দেশের পাশাপাশি গত বেশ ক’বছর ধরে কোলকাতায় কাজ করছেন তিনি। পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। ‘বিসর্জন‘ সিনেমার মাধ্যমে সে দেশের দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন জয়া।
আবারও কলকাতার ছবিতে জয়া আহসান নাম লেখালেন। ছবির নাম ‘বিজয়া’। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘বিসর্জন’ ছবির পরবর্তী পর্ব এই ‘বিজয়া’। বিসর্জনের মুখ্য চরিত্র ‘পদ্মা’-র ভূমিকায় স্বাভাবিকভাবেই দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়াকে। একইভাবে নাসির আলির চরিত্রেও থাকছেন পশ্চিমবঙ্গের হালের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
পরিচালক, গল্পকার কৌশিক গঙ্গোপাধ্যায় বুধবার আনুষ্ঠানিকভাবে তার বিসর্জনের কো-সিক্যুয়াল বিজয়ার আত্মপ্রকাশ হওয়ার কথা ঘোষণা করেন। এ উপলক্ষে পরিচালক, অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিকদের নিয়ে এক নৈশভোজেরও আয়োজন ছিল কলকাতার একটি পাঁচ-তারকা হোটেলে। নতুন ছবির ঘোষণার এই সংক্ষিপ্ত আয়োজনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রতর উপস্থিতি গোটা অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
বিজয়ার প্রধান দুই চরিত্রের অভিনেতা-অভিনেত্রী জয়া-আবিরকে পাশে রেখে পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেন, আমরা বিসর্জনের পর বিজয়া পালন করি। এই ছবিটিও তাই। বিসর্জনের পদ্মা নাসিরের জন্য বাংলাদেশে অনেক করেছিল, এবার পদ্মার জন্য এপারের মানুষ কি করে- সেটাই দেখাবো বিজয়াতে।
ওই অনুষ্ঠানে উপস্থিতি জয়া আহসান দ্য ডেইলি স্টারের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘কৌশিক দার সঙ্গে কাজ করতে পারা অনেক গর্বের। তাছাড়াও বিসর্জনের মতো একটি জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির সিক্যুয়াল হচ্ছে সেটাও একটা দারুণ ব্যাপার।
অভিনেত্রীর আশা, বিসর্জনের প্রতি দর্শকরা যেভাবে তাদের ভালোবাসা দেখিয়েছেন, বিজয়াতেও দর্শকদের ভালবাসায় সিক্ত হবেন পদ্মা চরিত্রের জয়া আহসান।
অভিনেতা অবীর চট্টোপাধ্যায়ও একই কথা বলেন। তার ভাষায়, সত্যিই বিসর্জনের পর তো বিজয়াই হয়। আমরা আরও একটি ভালো ছবির জন্য প্রস্তুত হচ্ছি।
বিসর্জনের মতো এই ছবিটিও প্রযোজনা করছে অপেরা মুভিজ। প্রয়াত কালিকা প্রসাদকে শ্রদ্ধা জানাতে এখানেও সংগীত পরিচালক হিসাবে রাখা হলেও ছবির সংগীতের দায়িত্ব দেওয়া হয়েছে রণদীপকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


