ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:১৯:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

টাইমের বর্ষসেরা রানা প্লাজার ছবি

আপডেট: ০৯:১৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার

Time_Picউইমেননিউজ ডেস্ক  ঢাকা : বাংলাদেশের আলোকচিত্রী তাসলিমা আক্তারের তোলা রান প্লাজার সেই আলোচিত ছবি টাইম সাময়িকীর প্রথমেই স্থান পেল৷ প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম-এর সর্বশেষ সংখ্যায় বিদায়ী বছরের সবচেয়ে আলোচিত অনেক ছবি ছাপা হয়েছে৷ 'দ্য ইয়ার ইন পিকচার্স' শিরোনামে ছাপা ছবিগুলোর মধ্যে প্রথমেই স্থান পেয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি ছবি৷ দুই পাতাজুড়ে ছাপা ছবিটি গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধারকাজ চলার সময় তোলা৷ কংক্রিটের স্তূপের নিচে একে অন্যকে ধরে থাকা অবস্থায় চাপা পড়ে আছেন একজন নারী ও একজন পুরুষ৷ টাইম ছবিটির শিরোনাম দিয়েছে 'শেষ আলিঙ্গন'৷ হতভাগ্য ওই নারী-পুরুষ সম্ভবত দম্পতি ছিলেন৷ নয়তলা ভবনটি মাথার ওপর ধসে পড়ার সময় হয়তো একে অন্যকে আঁকড়ে ধরেছিলেন৷ সেই অবস্থায় পিষ্ট হয়েছেন বিশাল কংক্রিটের স্তূপের নিচে৷ ছবিটি প্রসঙ্গে আলোকচিত্রী তাসলিমা আক্তার লিখেছেন, 'যতবার আমি ছবিটির দিকে তাকাই, প্রতিবার অস্বস্তি বোধ করি৷ আমার মনে হয়, ছবির দুই নারী-পুরুষ বলছেন, 'আমরা শুধু একটা সংখ্যা নই৷ নই শুধু সস্তা শ্রমিক বা সস্তা প্রাণ৷ আমরাও তোমাদের মতো মানুষ৷' ২৯ ডিসেম্বর ২০১৩