টাঙ্গাইলে ৩০ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১২ মে ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
গণপরিবহন বন্ধ থাকায় শেষের দিকে ঈদ যাত্রায় মহাসড়কে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। রাতে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা কম থাকলেও ভোর থেকে গাড়ির চাপ বেড়েছে। এতে কোথাও কোথাও থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
বুধবার (১২ মে ) সকাল থেকেই মহাসড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার লকডাউন ঘোষণা করলেও সেটা মানছেন না ঈদে ঘরে ফেরা মানুষ। খোলা পিকআপ ভ্যান, ট্রাক, অ্যাম্বুলেন্স, মাইক্রোতে গাদাগাদি করে তাদের যেতে দেখা গেছে।
ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের করটিয়া বাইপাস, টাঙ্গাইলের আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গাতে প্রচুর মানুষকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এ ছাড়া যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাজী অলিদ জানান, ভোর থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। এতে মহাসড়কের কোথাও কোথাও যানবাহন থেমে থেমে চলছে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। তবে গাড়ি কোথাও থেমে নেই। ৫ কিলোমিটার গতিতে সড়কে যানবাহন চলাচল করছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



