টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
টিকটক ভিডিও করায় কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা মার্কিন নাগরিকত্বধারী আনোয়ার উল-হক। সেই সূত্রে হিরার জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে। তার পরিবারটি ২৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল এবং হীরা তার পরিবার পাকিস্তানে আসার আগে থেকেই টিকটকে কন্টেন্ট পোস্ট করা শুরু করে।
লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় এ ঘটনা ঘটে। তবে মেয়েকে হত্যার কথা স্বীকার করার পর বাবা আনোয়ার উল-হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি প্রাথমিকভাবে তদন্তকারীদের বলেছিলেন যে গুলি অন্য কেউ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পরিবার নিয়ে স্থানান্তরিত হন আনোয়ার। তার মেয়ের পোস্টগুলো তার কাছে ‘আপত্তিকর’ বলে মনে হয়েছে জানিয়ে মার্কিন নাগরিকত্বধারী ওই বাবা জানান, তিনি তার মেয়ে হিরার টিকটক করা পছন্দ করতেন না।
তদন্তকারীরা বিবিসিকে জানান, হীরার ফোন তাদের হাতে এসেছে তবে সেটি লক করা। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তার বাবার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে। যদি এটি ‘অনার কিলিং’ হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয় এবং তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, প্রতি বছর পাকিস্তানে শত শত মানুষ বিশেষ করে নারীরা তথাকথিত অনার কিলিং এর শিকার হন। এই হত্যাকাণ্ডগুলো সাধারণত আত্মীয়স্বজনরা করে থাকেন যাদের যুক্তি তারা পরিবারের সম্মান রক্ষার্থে এই হত্যা করেছেন।
পুলিশ জানায়, ১৩ থেকে ১৪ বছর বয়সী হিরার পোশাক, জীবনযাত্রা এবং চলাফেরা নিয়ে আপত্তি ছিল তার পরিবারের। এই হত্যাকাণ্ডের ঘটনায় তারা সকল দিক বিবেচনা করে তদন্ত করছেন। যার মধ্যে অনার কিলিং (সম্মান রক্ষার্থে) হত্যার সম্ভাবনাও রয়েছে। যা পাকিস্তানে স্বাভাবিক ঘটনা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











