টিভি পিকচার ও ডিজাইনে নতুনত্ব নিয়ে এলো স্যামসাং
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ-২০১৭ টিভি লাইন-আপ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার এক পাঁচ তারকা হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে ২০১৭ লাইন-আপ এ কিউএলইডিসহ অন্যান্য ফ্ল্যাগশিপ প্রিমিয়াম টিভিগুলো প্রদর্শন করা হয়, যেগুলোর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্টাইল ঘরোয়া বিনোদনের সংজ্ঞাই বদলে দেবে বলে দাবি করেছে স্যামসাং।
২০১৭ এম সিরিজ লাইন-আপ এ চারটি ক্যাটাগরির টিভি থাকবে-কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি এবং জয় কানেক্ট টিভি। এসব টিভির সাইজ ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চির মধ্যে হবে এবং দাম থাকবে ৩১ হাজার ৯০০ টাকা থেকে ছয় লাখ ৯৫ হাজার ৯০০ টাকার মধ্যে।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, স্যামসাংয়ের কিউএলইডি টিভি দিচ্ছে সর্বোচ্চ মানের ব্রাইটনেস এবং অবিশ্বাস্য ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স, যার জন্য একে বলা হচ্ছে ‘টিভি অব লাইট’।
কিউএলইডি টিভি প্রথমবারের মতো নিয়ে এসেছে চারটি নতুন বিশ্বমানের উদ্ভাবনী ফিচার। এর ফলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১০০ শতাংশ কালার ভলিউম এবং এইচডিআর ১৫০০, যা আরো বিশদভাবে দেখতে সাহায্য করবে। সম্পূর্ণ নতুন একটি উদ্ভাবন ‘ইনভিসিবল কানেকশন’ ঘরকে রাখবে ক্লাটার ফ্রি, আর ওয়ান রিমোট কন্ট্রোল ব্যবহারকারীকে দেবে দারুণ অভিজ্ঞতা। এ ছাড়াও নো গ্যাপ ওয়াল-মাউন্ট ঘরকে করবে আরো আকর্ষণীয়। একটি স্লিম, স্লিক এবং প্রিমিয়াম মেটাল বডির সাথে বেজেল লেস ডিসপ্লে কিউএলইডি টিভিকে করেছে অনন্য।
গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই কিউএলইডি টিভিগুলো ডিজাইন করা হয়েছে এবং গ্রাহকদের চিহ্নিত সমস্যাগুলোর সমাধান হিসেবে কিউ পিকচার, কিউ স্টাইল এবং কিউ স্মার্ট নামক তিন ধরনের ফিচার যোগ করা হয়েছে।
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ‘স্যামসাং-এ আমরা সম্মানিত গ্রাহকদের জন্য যুগান্তকারী উদ্ভাবনগুলো নিয়ে আসতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।’
কিউ পিকচার : আলোকে পরিপূর্ণ রঙে রূপান্তর
স্থায়ী ও ব্যাপক বর্ণিল রঙের মাধ্যমে উন্নত আলোর কার্যক্ষমতায় নতুুন উন্মোচিত কিউএলইডি টিভি কোয়ান্টাম ডট প্রযুক্তিকে এক ধাপ এগিয়ে রেখেছে। নতুন মেটাল অ্যালয় কোয়ান্টম ডটের সাথে কিউএলইডি, টিভি পিকচার কোয়ালিটি, কালার ভলিউম, ব্রাইটনেস, বোল্ড কন্ট্রাস্ট এবং ভিউইং এঙ্গেলের প্রধান দিকগুলো তুলে ধরে। কিউএলইডি টিভি সঠিক রঙ প্রকাশ করতে পারে এবং ১০০ শতাংশ কালার ভলিউম বজায় রাখে।
স্যামসাং আরো নিয়ে এসেছে নো গ্যাপ ওয়াল-মাউন্ট, যা টিভিকে সংযুক্ত করে দেয়ালের আরো কাছে, দেয়ালের এমন কাছাকাছি অবস্থান আগে কখনো দেখা যায়নি। গ্রাহকেরা স্টাইলিশ মেটাল স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন।
জয় কানেক্ট টিভি : স্বাচ্ছন্দ্যপূর্ণ কন্টেন্ট শেয়ার
এম সিরিজের জয় কানেক্ট টিভি একটি নতুন ক্যাটাগরি, যাতে রয়েছে ইন্টারনেটের সাহায্য ছাড়া স্ক্রিন মিররিং প্রযুক্তি, ব্লুটুথ ২ ওয়ে অডিও মিররিং এবং স্মার্ট শেয়ারিং সুবিধা। আগে টিভিতে কোনো কন্টেন্ট শেয়ার করতে ইন্টারনেট অথবা ওয়াইফাইয়ের প্রয়োজন পড়ত। কিন্তু এর কার্যকর সমাধান করেছে স্যামসাং। এখন ব্লুটুথ সমৃদ্ধ যেকোনো মোবাইল থেকে গ্রাহকেরা জয় কানেক্ট টিভিতে কন্টেন্ট শেয়ার করে তা বড় স্ক্রিনে উপভোগ করতে পারবেন।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া






