টি-২০ বিশ্বকাপে আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অজিকন্যারা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠে গেলো স্বাগতিক অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৪ রান তোলে স্বাগতিকরা। বৃষ্টি আইনে নির্ধারিত ১৩ ওভারে ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৯২ রান তুলতে পারে প্রোটিয়ারা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলে অজিরা। ১৩ বলে ১৮ রান করে ফিরে যান হিলি। দলীয় ৬৮ রানের মাথায় বেথ মুনি (২৮) ফিরে গেলে ছোট একটি ধস নামে অস্ট্রেলিয়ার। ৭১ রানের মধ্যে জোনাসেন (১) ও গার্ডনারের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক মেয়েরা।
তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ল্যানিং। তার ৪৯ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান তোলে প্রতিযোগিতার সফলতম দলটি। ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন প্রোটিয়া মিডিয়াম পেসার নাদিনে ডি ক্লার্ক।
অস্ট্রেলিয়ার ইনিংসের পরপরই বৃষ্টি নামে সিডনিতে। ফলে ডার্কওয়াথ লুইস মেথডে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৯৮ রান। ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়া মেয়েরা। সেখান থেকে ওলভার্ট ২৭ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস উপহার দিলেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।
শেষ পর্যন্ত নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে ৯২ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৫ রানের জয়ে ফাইনালে ভারতের সঙ্গী হলো চারবারের শিরোপাধারী অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার প্রথম সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় ফাইনাল নিশ্চিত করে গ্রুপপর্বের পয়েন্টে এগিয়ে থাকা ভারত নারী দল।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





