ঠাকুরগাঁও থেকে প্রতিদিন ৮০ হাজার লাউ যাচ্ছে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ঠাকুরগাঁও এবছর লাউসহ ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ফলনও হয়েছে আশাতীত। প্রতিদিন প্রায় ৮০ হাজার পিস লাউ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
সন্ধ্যায় লাউ বোঝাই করে ট্রাক সকালে পৌঁছে যাচ্ছে ঢাকাসহ অন্যান্য জেলায়। ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকা থেকে সবচেয়ে বেশি লাউ যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে।
লাউ ব্যবসায়ী মনির উদ্দিন জানান, প্রথম প্রথম প্রতি একশ’ লাউ ২৪শ’ টাকায় কিনতে হতো। এখন দাম অনেক কম, একশ’ পিস লাউ সাতশ’ থেকে এক হাজার টাকা। কিন্তু ট্রাক ভাড়া ২০ হাজার টাকা দিতে হচ্ছে। একটি ট্রাকে সাড়ে চার হাজার পিস লাউ পাঠানো যায়। এই লাউ ঢাকায় নিয়ে অনেক দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এই ব্যবসায়ী আরও বলেন, কিছু মধ্যস্বত্বভোগী ভ্যান বা ইজিবাইক নিয়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে লাউ কিনে এই আড়তে নিয়ে আসেন। আমরা লাউয়ের আকার দেখে দরদাম করে লাউ কিনি। এক ট্রাক হলেই ঢাকায় পাঠিয়ে দেই।
লাউ ব্যবসায়ী মাহবুব বলেন, শুধু ছোট খোচাবাড়ি এলাকা থেকে আমরা ৪০ হাজার লাউ প্রতিদিন ঢাকায় পাঠাই। জেলার অন্যান্য এলাকা থেকে আনুমানিক আরও ৪০ হাজার পিস লাউ ট্রাক ও ঢাকাগামী কোচের ছাদে করে ঢাকায় যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার লাউসহ ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ফলনও হয়েছে আশাতীত। ঠাকুরগাঁও থেকে লাউসহ বিভিন্ন সবজি দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। কৃষকও ভালো দাম পাচ্ছেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



