ডায়ানার সাজে এলেন কেট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
মাথার এই মুকুট প্রিন্সেস ডায়ানার খুবই প্রিয় ছিল। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে মুকুটটি পরেছিলেন। শাশুড়ির কাছ থেকেই কেট ওই অলংকার পেয়েছেন। কেট নিজেও এর আগে একাধিক অনুষ্ঠানে এই মুকুট পরেছেন।
এ রাতে কেট উজ্জ্বল সোনালি রঙের একটি গাউন পরে নৈশভোজে আসেন। তাঁর গাউনজুড়ে ছিল হাতে কাজের নিখুঁত নকশা। গাউনটি ব্রিটিশ ডিজাইনার ফিলিপা লেপলির নকশা করা।
স্বামী ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলসের সঙ্গে সেন্ট জর্জেস হলে প্রবেশ করেন কেট। এই সাজপোশাকে তিনি সেখানে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছিলেন।
ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী অলংকারের একটি লাভার্স নট টিয়ারা। এটি তৈরি করা হয় ১৯১৪ সালে ব্রিটিশ রানি মেরির জন্য। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দাদি ছিলেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ মুকুটটি ডায়ানাকে দিয়েছিলেন।
নৈশভোজের টেবিলে কেটের আসন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ডান পাশে। ট্রাম্পের বাঁ পাশে বসেছিলেন রাজা তৃতীয় চার্লস।
নৈশভোজ শুরুর আগে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রিন্স উইলিয়ামের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ভবিষ্যতে তিনি (প্রিন্স উইলিয়াম) হবেন ‘অসাধারণ সফল নেতা’। প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনকে (কেট) তিনি আখ্যা দেন ‘দীপ্তিময়, সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী’ হিসেবে।
ট্রাম্পের সঙ্গে এই নৈশভোজে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ট্রাম্প ও মেলানিয়া রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সঙ্গে নৈশভোজস্থলে আসেন।
এর আগে দিনের শুরুতে উইন্ডসর ক্যাসেলে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানান উইলিয়াম ও কেট।
আধুনিক কালে ট্রাম্পই প্রথম কোনো নির্বাচিত রাজনীতিক, যিনি দ্বিতীয়বার ব্রিটিশ রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য এসেছেন। এর আগে ২০১৯ সালে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







