ডা. আভা হোসেন এপিএও’র প্রথম বাংলাদেশী সভাপতি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৪ মার্চ ২০২৩ শনিবার
চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর আভা হোসেন
চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর আভা হোসেনকে আগামী দুই বছরের জন্য এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলোজি (এপিএও)’র সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে।
এপিএও’র ৬৩ বছরের ইতিহাসে এই পথম কোন বাংলাদেশী ও নারী সংস্থাটির সভাপতি হলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এপিএও-এর ৩৮তম কংগ্রেসের সময় এপিএও’র বিদায়ী সভাপতি চীনের অধ্যাপক নিগলি ওয়াং প্রফেসর আভার কাছ দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে, অধ্যাপক আভা অপথালমোলোজি পাওয়ার লিস্ট ২০২১-এ বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী নারী চক্ষু বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃতি পান।
এছাড়াও তিনি সার্ক একাডেমি অফ অপথালমোলজি, অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি) এর সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজিক্যাল সোসাইটি (বিসিওএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
অধ্যাপক আভা বাংলাদেশে অপথালমোলোজিতে প্রথম নারী ফেলো। তিনি ১৯৮৫ সালে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন।
তিনি বর্তমানে রাজধানীর মীরপুরে ওএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ও চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে অন্ধত্ব প্রতিরোধে তার উল্লেখযোগ্য অবদান ব্যাপকভাবে স্বীকৃত। বাংলাদেশে স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানে তার ৪৩ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালে তিনি অফথালমোলজির অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অল ইন্ডিয়া কলেজিয়াম অফ অফথালমোলজি (এফএআইসিও) এর অনারারি ফেলো পুরষ্কার পান।
অধ্যাপক আভা এপিএও ডিস্টিগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, এপিএও আর্থার লিম অ্যাওয়ার্ড, এপিএও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, মোদাসসের-দাউদ-মালা সার্ক অ্যাওয়ার্ড, আলিম মোমোলিয়াল স্বর্ণ-পদক, ওএসবি’র লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও বিএও’র হুমায়ূন কবির স্মৃতি পুরষ্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে










