ডিআরইউতে দিনব্যাপী চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ডিআরইউতে দিনব্যাপী চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য আজ মঙ্গলবার চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষা’র আয়োজন করা হয়েছে। এতে দেড়শতাধিক ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা নেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা, লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গেন্ডারিয়া’র সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা চক্ষু ও ডায়বেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৩ টা পর্যন্ত এ ক্যাম্প চলে।
ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫-এ১ এর জেলা গভর্নর ড. শহিদুল ইসলাম, এমজেএফ। কল্যাণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা গভর্নর মোহাম্মদ শামসুজ্জামান, পিএমজেএফ ও ডিআরইউ সিনিয়র সদস্য মশিউর রহমান।
এ সময় ডিআরইউ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার ও কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে জেলা ৩১৫-এ১ এর প্রথম ভাইস জেলা গভর্নর মোঃ নজরুল ইসলাম শিকদার পিএমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা’র মেম্বারশিপ চেয়ারপারসন ডাঃ মোহাম্মদ সাইফুল এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকার পরিচালক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান এমজেএফ, রাহেলা পারভীন শিশির, লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল-এর সভাপতি ওয়াসেফ আলী, লিও জেলা ৩১৫-এ১ এর সদ্য সাবেক সভাপতি রিয়াসাত ইসলাম, লিও বিজু মাহমুদ সহ অন্যান্য লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শহিদুল ইসলাম, এমজেএফ লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রম তুলে ধরেন। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন সাংবাদিকদের জন্য চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষার আয়োজনে সহযোগীতা করার জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা, লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লিও ক্লাব অব ঢাকা, গেন্ডারিয়া’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




