ডিএসএলআর ক্যামেরার ‘বিকল্প’ এই ফোন
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনর নতুন ফোন নিয়ে বাজারে হাজির হলো। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে অনর ৯০ ৫জি মডেলের ফোন। এই ফোন রীতিমতো ডিএসএলআর ক্যামেরাকে টক্কর দেবে। কেননা, ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে ৫০ মেগাপিক্সেলের। এই ক্যামেরা দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার ফটো তো উঠবেই তার সঙ্গে রয়েছে দুরন্ত কোয়ালকম প্রসেসর।
দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে অনর ৯০ ৫জি মডেলের ফোন। একটি ৮জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজে। অন্যটি কেনা যাবে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি রমে।
অনরের নতুন এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ১.৫ কোয়াড অ্যামোলিড ডিসপ্লে। যার রিফ্রেস রেট ১২০ হার্টজ। আশা করা হচ্ছে, এই স্মার্টফোনের ডিসপ্লে বা ভিজ্যুয়াল অভিজ্ঞতা ভালো মতো উপভোগ করতে পারবেন ইউজাররা। তবে ফোনে মাল্টি টাস্কিং করার জন্য চাই ভালো প্রসেসর। যার জন্য এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ১ চিপসেট।
স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। সর্বোচ্চ ৬৫ ওয়াট ক্ষমতা সম্পন্ন সুপার চার্জিংয়ের সুবিধা থাকছে এতে। এবার আসা যাক ফোনের স্টোরেজে। সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়াতেও পারবেন।
অনর ৯০ ৫জি ফোনের ক্যামেরার রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রাইমারি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরা দিয়ে ফোরকে রেকর্ডিং, সুপার ম্যাক্রো এবং নাইট শটও নেওয়া যাবে।
ফ্রন্টে সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলেরসেন্সর। ফ্রন্ট ক্যামেরা দিয়েও ৪কে ভিডিও রেকর্ড করতে পারবেন। কানেক্টভিটির ক্ষেত্ রয়েছে ৫জি, ৪জি এলটিই এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

