ডিলিট করা মেসেজও ফিরিয়ে আনা যাবে হোয়াটসঅ্যাপে!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ইউজারদের স্বার্থে বরাবরই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগে নতুন ফিচারের কথা জানিয়েছিল এই মেসেজিং অ্যাপ। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হল অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা। তারপরও একাধিক আপডেট এসেছে। এবার আরেকটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হবে ফিচারটি। যার নাম ‘আনডু ডিলিট’। যার সাহায্যে ডিলিট করা মেসেজকে ফিরিয়ে আনা যাবে।
সিগন্যাল, টেলিগ্রামের মতো অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়াই লক্ষ্য হোয়াটসঅ্যাপের। তাই এই নিত্যনতুন ফিচারের পরিকল্পনা। গুগলের জিমেলের ক্ষেত্রেও এই ধরনের নিয়ম আছে। ভুল করে কোনও মেল করে ফেললে তা মুছে দেওযার সুযোগ থাকে। তবে তা সামান্য সময়ের জন্য। সেই ফিচারকে মাথায় রেখেই এবার হোয়াটসঅ্যাপও এমন ফিচারই আনতে চলেছে। ঠিক কবে এই ফিচারটি নিয়ে আসা হবে তা এখনও জানানো না হলেই, খুব তাড়াতাড়িই এই ফিচারটি চালু হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ তিনটি নতুন প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে। সেগুলো হল, কাউকে না জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া, অনলাইন স্টেটাস কে দেখবে তা নিয়ন্ত্রণ করা,’ভিউ ওয়ান্স’ মেসেজের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া অন্যদের বিরত করা। সম্প্রতি মার্ক জুকারবার্গকে বলতে শোনা গিয়েছিল, কীভাবে আপনাদের মেসেজকে সুরক্ষিত রাখা যায় তা নিশ্চিত করতে নতুন নতুন পদক্ষেপ করছি আমরা। তার কথা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল, মেসেজের গোপনীয়তা রক্ষা করতে বদ্ধপরিকর হোয়াটসঅ্যাপ। এবার ডিলিট করা মেসেজকে ফিরিয়ে আনতেও পদক্ষেপ করছে জুকারবার্গের সংস্থা।
কয়েকদিন আগেই জানা গিয়েছিল, আগামীতে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলেও লুকিয়ে রাখা যাবে নিজের নম্বর। যদিও সেটা শুধুমাত্র গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন।।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

