ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:১১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ডেঙ্গুতে প্রাণ গেলো ৯ জনের

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজনই ঢাকার বাইরের বাসিন্দা। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫০৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৯২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮ হাজার ৬৭৯ জন। মারা গেছেন ১ হাজার ৬৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৭৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৮৯ জন।