ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন সাবেক টেনিস খেলোয়াড় সিমোনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
নিষিদ্ধ ওষুধ সেবন করে ক্রীড়া সেক্টরের তারকাদের ডোপ টেস্টে ধরা পড়াটা নতুন কিছু নয়। এবার ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন নারীদের টেনিসের সাবেক শীর্ষ খেলোয়াড় ও দু’বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ।
তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
শুক্রবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে টেনিসের শীর্ষ সংস্থাটি ।
জানা যায়, ডোপ পরীক্ষা করে হালেপের রক্তে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গিয়েছে। তারপরই রোমানিয়ার এই টেনিস তারকার উপর নেমে এসেছে শাস্তির খড়গ।
বিবৃতিতে জানানো হয়, ৩১ বছর বয়সী এই রোমানিয়ান টেনিস তারকাকে শর্তসাপেক্ষে নিষিদ্ধ করা হলো। টেনিস অ্যান্টি ডোপিং প্রোগ্রাম (টিএডিপি)-এর ৭.১২.১ আর্টিকেলের অধীনে নিষিদ্ধ করা হয়েছে হালেপকে।
নিষিদ্ধ হওয়ার পর সিমোনা হালেপ তার ব্যক্তিগত টুইটার আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমার জীবনের কঠিনতম অধ্যায় শুরু। শুনেছি যে আমার নমুনায় ড্রাগ পাওয়া গিয়েছে। গোটা জীবনে কখনে প্রতারণার চিন্তা করিনি। এ ধরনের কাজ আমার মূল্যবোধের বিরুদ্ধে।’
মেয়েদের পেশাদার টেনিসে ২০১৮-১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৯ সালে উইম্বলডনও জিতেন। উঠেছিলেন মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষে।
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



