ঢাকায় ফিরতে মানুষের পদে পদে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউন তথা বিধিনিষেধের মধ্যে ঈদে বাড়ি গেছেন লাখো মানুষ। গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের আগে ঘরে ফেরার মতো এবার ছুটি শেষে ঢাকায় ফিরতেও পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ভোগান্তির পাশাপাশি তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি টাকা।
দূরপাল্লার গাড়ি না চললেও অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস আর প্রাইভেটকার ভাড়া করে ঢাকার পানে ছুটছেন তারা। কেউ কেউ পিকআপ ভ্যানে করেও ঢাকায় ফিরছেন।
গত চার দিনের মতো বুধবারও দেশের বিভিন্ন ঘাটে ও মহাসড়কে এমন দৃশ্য দেখা গেছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে ঢাকামুখী মানুষের চাপ অনেকটা কম ছিল। তারপরও যারা ফিরছেন তাদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই সঙ্গে গুনতে হচ্ছে কয়েকগুণ বাড়তি টাকা।
দেশের দক্ষিণবঙ্গ থেকে আসা বিভিন্ন জেলার মানুষের আজও ভিড় ছিল ফেরিঘাটে। পদ্মার ঘাটে ফেরি পেলেই তাতে লাফিয়ে উঠছেন ঢাকামুখী যাত্রীরা। মহাসড়ক দিয়ে আসা মানুষও বিভিন্ন উপায়ে রাজধানীতে ফিরছেন।
এদিকে ঈদের পর থেকে রাজধানীর সড়কে মানুষ আর গণপরিবহনের চলাচল অনেকটা বেড়ে গেছে। তবে করোনাভাইরাস মহামারির আশঙ্কা আর ভয় থাকায় অধিকাংশ যানে যাত্রী সংখ্যা তুলনামূলক অনেক কম দেখা গেছে।
ঘরে থাকা আর সামাজিক দূরত্ব মানার পরিবর্তে শুরু হয়েছে অবাধ চলাচল। নির্বিচারে মানুষের চলাফেরায় ঈদের পর করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে।
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে জাজিরা থেকে ঢাকায় ফিরছেন আদনান আহমেদ। করোনা মহামারির কারণে লঞ্চ বন্ধ থাকায় কৌশলী হয়ে ফিরতে হচ্ছে তাকে। বাড়ি থেকে ঘাট পর্যন্ত তিনবার গাড়ি পরিবর্তন করতে হয়েছে তাকে। এজন্য গুণতে হয়েছে কয়েক গুণ বাড়তি ভাড়া। অন্যান্য সময় বাড়ি থেকে ঘাট পর্যন্ত আসতে যেখানে তার খরচ হতো ৫০ থেকে ৬০ টাকা। সেখানে আজ খরচ হয়েছে ৩০০ টাকা। ঢাকায় ফেরার বাড়ি পথেও বাড়তি ভাড়া দিয়ে যেতে হবে তাকে।
তিনি বলেন, অফিস খুললেও বিশেষ কাজে বাড়তি ছুটি নিয়েছি। বৃহস্পতিবার থেকে অফিসে যাবো। এজন্য আজ রওনা হয়েছি। উপায় না থাকায় বাড়তি ভাড়া দিয়েই ঢাকায় ফিরতে হচ্ছে।
এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে আসতে দেখা গেছে অনেক মানুষকে। গাজীপুরে চান্দুরা, চৌরাস্তা, বাইপাল, ঢাকার আমিনবাজার, গাবতলী, আব্দুল্লাহপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে ঢাকা ফেরত মানুষ দেখা গেছে। দূরপাল্লার বাস, ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে বেছে নিয়েছেন পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা। কেউ কেউ ফিরছেন ব্যক্তিগত পরিবহনে। এক্ষেত্রে একই জেলার কয়েকজন মিলে একটি গাড়ি ভাড়া করেছেন, আর তাতে করেই ফিরছেন রাজধানীতে। এক্ষেত্রে সবাই মিলে ভাড়া বহন করছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকাল থেকেই ছিল ঢাকামুখী মানুষের ভিড়। পণ্যবাহী পিকআপ ভ্যান, ট্রাকে করে ঢাকায় ফিরতে দেখা গেছে। ঢাকা-চট্টগ্রামে মহাসড়কের চিত্রও একই। করোনা মহামারির কারণে দূরপাল্লার সকল পরিবহন বন্ধ রাখা হয়েছে। তবুও ঈদকে সামনে রেখে বাড়ি যাওয়া মানুষকে ঈদ করে ফিরতে দেখা গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যক্তিগত গাড়ি, খোলা ট্রাক, বাস যা পাচ্ছেন তাতে করেই ঢাকায় ফিরতে দেখা গেছে মানুষকে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর ও এলেঙ্গা অংশেও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানে মানুষদের ফিরতে দেখা গেছে।
ঈদ শেষে রংপুর থেকে ঢাকায় ফিরেছেন জালাল উদ্দিন। তিনি বলেন, এত কষ্ট করে জীবনে কোনো দিন যাতায়াত করিনি। বাড়িতে বৃদ্ধ মা থাকেন। যেজন্য দূরপাল্লার বাস বন্ধ থাকা সত্ত্বেও ঈদে বাড়ি যেতে হয়েছিল। তখনো বেশ কষ্ট হয়েছিল, তবে ফেরার পথে কয়েকগুণ বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। জীবিকার তাগিদে ফিরতে হবে, তাই এমন কষ্ট করে ঢাকায় ফিরলাম।
সংশ্লিষ্টরা জানান, এখনো বেশিরভাগ রাজধানীতে আসেননি। তবে জীবন আর জীবিকার তাগিদে নিম্নআয়ের লোকজন ঢাকামুখো হচ্ছেন।
-জেডসি
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র




