তিন হাজার স্কুল উন্নয়নে প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১০:০৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
সরকার সারাদেশের তিন হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আসবাবপত্র সরবরাহ করবে।
আজ মঙ্গলবার এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পেয়েছে।
একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। এ প্রকল্পে ব্যয় হবে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা, যার পুরোটাই খরচ করবে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩’শ সংসদীয় এলাকায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হবে।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ফলে মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীর সংখ্যা গত কয়েক দশকে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে ৩২৭টি সরকারি ও ১৯ হাজার ৩৫৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রত্যেক সংসদীয় এলাকায় ১০টি করে তিন হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনসহ অন্যান্য ভবন নির্মাণ করা হবে। একইসাথে ওইসব বিদ্যালয়ের আসবাবপত্র সরবরাহ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্ধিত শিক্ষার্থীদের চাহিদা পূরণ এবং শিক্ষার ভাল পরিবেশ সৃষ্টি হবে হলে তিনি আশা প্রকাশ করেন। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়, ২০১৪ সালের ব্যানবেইসের রিপোর্ট অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯১ লাখ ৬০ হাজার ৩৬৫ জন।
প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার কারণে শিক্ষার্থীর সংখ্যা বিপুলহারে বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত শিক্ষার্থীদের পড়াশুনার সংস্থানের জন্য প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নতি পর্যাপ্তভাবে হয়নি। এ সকল শিক্ষার্থীদের একটি বিরাট অংশ মাধ্যমিক শিক্ষার বাইরে থেকে যাচ্ছে। এদের সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষের সংখ্যা বৃদ্ধি করা আবশ্যক।
সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জুন, ২০১৭ হতে জুন, ২০২০ মেয়াদকালে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একনেক সভায় মোট ১৮ হাজার ৪৮২ কোটি টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







