ত্রাণ আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট: ১২:৪২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী: দুই সপ্তাহ ধরে পানিবন্দী। ঘরে খাবার নেই। ক্ষুধার জ্বালায় দিনভর ছটফট করছিল শিশুটি। পাশের বন্যানিয়ন্ত্রণ বাঁধে ত্রাণ এসেছে—এ খবরে পাড়ার আরও দুই-তিনজনের সঙ্গে বন্যার পানি ভেঙে ত্রাণ নিতে বাঁধে যায় মলি খাতুন (১০)। সন্ধা ঘনিয়ে এলেও ত্রাণ আসেনি। শেষে খালি হাতেই বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের সঙ্গে লড়াই করতে পারেনি। বাড়ির পথের রাস্তার এক পাশে গভীর পুকুর। পা ফসকে পুকুরে ডুবে যায় মলি। দীর্ঘ ২২ ঘণ্টা পর গতকাল বুধবার বেলা আড়াইটায় রাজশাহী থেকে দমকল বাহিনীর ডুবুরিরা এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর মলির মৃতদেহ উদ্ধার করেন।
ত্রাণের খোঁজে বের হয়ে লাশ হয়ে ঘরে ফেরার এ ঘটনা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-ঘুঘুমারি গ্রামের। গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঘুঘুমারি বন্যানিয়ন্ত্রণ বাঁধে ত্রাণের খোঁজে গিয়ে লাশ হয়ে ফেরা মলি খাতুন ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বাবা দিনমজুর আবদুল কুদ্দুস শাহ।
গতকাল বেলা তিনটার দিকে পানিবন্দী ঘুঘুমারি গ্রামে গিয়ে দেখা গেছে, শোকে স্তব্ধ গোটা গ্রাম। লাশ উদ্ধারের পর আশপাশের লোকজন পানি ভেঙে ঘুঘুমারি ডাকবাংলো সড়কে ভিড় করেছে।
বাবা আবদুল কুদ্দুস মলির নিথর শরীর বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন। আবদুল কুদ্দুস বলেন, ‘১৫ দিন ধরে পানিবন্দী। ছলপল লিয়া অনাহারে দিন কাটাচ্ছি। অবুঝ মাইয়াটা খিদা সহ্য কোরবার পারেনি। ত্রাণ লিবার য্যায়া মাইয়াডা পানিতে ডুবে মরল।’
চারদিকে যমুনার থই থই পানি। তাই দুর্ভাগা শিশুটির লাশ উদ্ধারের পর গ্রামে কবর দেওয়া যায়নি। ছয় কিলোমিটার দূরে ফুফুর বাড়ি কলারআইরে সন্ধ্যায় কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।
ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, বাবা-মা সহায়সম্বলহীন দিনমজুর হলেও মলি নিয়মিত বিদ্যালয়ে যেত।
০৪.০৯.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











