ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১:৪৬:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

থাইল্যান্ড থেকে আরো ২২ জন বিশেষ বিমানে ঢাকায় পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনাকালে আটকে পড়া আরো ২২জন বাংলাদেশী নাগরিক দেশে এসেছে।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ২৮ আগস্ট বিমানের এ বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এ যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।  
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ খবর জানানো হয়।
বাংলাদেশ সরকারের  বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরৎ আনার প্রতিশ্রুতির অংশ হিসাবে যাত্রীদের নিজ নিজ খরচের ভিত্তিতে এ বিশেষ বিমান পরিচালনা করা হয়।
ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসনে সবধরনের  সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানান।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে  মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।