দাম বেড়েছে মরিচের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০২ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে বেশির ভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগের হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা, শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়তে মরিচের সরবরাহ কিছুটা কমেছে, যে কারণে দাম বেড়েছে। তবে অধিকাংশ সব্জীর সরবরাহ স্বাভাবিক রয়েছে। পটল, ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, বেগুন, কাঁকরোল, ঢেঁড়স, করল্লাসহ প্রায় সব সব্জীই বাজারে ভরপুর। যে কারণে সব্জীর দাম স্থিতিশীল রয়েছে। তবে আজকেও রাজধানীর অনেক বাজারে ক্রেতার আনাগোনা ছিল অনেকটাই কম।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। বর্তমানে মানভেদে প্রতিকেজি বেগুন পাওয়া যাচ্ছে ৫০-৬০ টাকার মধ্যে। এছাড়া প্রতি কেজি শসা মানভেদে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪০ থেকে ৫৫ টাকা, বরবটি ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৫৫ টাকা , করল্লা ৪০ থেকে ৫০, চিচিঙ্গা ৪০ থেকে ৫০, টমেটো ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি বিক্রি হচ্ছে। আর পুঁইশাক ও লাউ শাক বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা আটি।
লাল কক মুরগির ১৮০-২০০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।
খিলগাঁওয়ের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বাজারে কিছু কিছু সব্জীর দাম কমেছে। কাঁচামালের দাম নির্ভর করে আড়তের ওপর। আড়তে মাল বেশি আসলে দাম স্বাভাবিক ভাবেই কম থাকে। আবার আড়তে মালের ঘাটতি থাকলে দাম বেড়ে যায়। এখন আড়তে গেলেই পছন্দ মতো যেকোনো সব্জী আনা যাচ্ছে। যে কারণে আমরাও কিছুটা কম দামে বিক্রি করতে পারছি।
চালের বাজার আগের মতই। অন্যদিকে বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৭-২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন।
এদিকে, ঘাটতি না থাকলেও বেশিরভাগ মাছের দামই বেশি। প্রতিকেজি রুই ও কাতলা ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা ও ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০০ থেকে ১২০০ টাকায়। এছাড়া অন্যান্য মাছের দামও চড়া।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










