দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে অর্থনীতি ও নৈতিকতার সমন্বয় জরুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈষম্য ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে প্রয়োজন অর্থশাস্ত্র ও নৈতিকতার মাঝে সমন্বয় সাধন। নৈতিকতার বিষয়টি নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের সময় অর্থনীতির সাথে নৈতিকতাকে যুক্ত করতে হবে। তবেই দারিদ্র ও বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির তিন দিনব্যাপী ২০তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এতে অন্যান্যের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবুল বারকাত এবং সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়েই আয়বৈষম্য ও দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রবৃদ্ধির সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।
স্পিকার বলেন, নৈতিকতার সাথে অর্থনীতিকে যুক্ত করলে আমরা দারিদ্র্য বিমোচন এবং বৈষম্য নিরসনের ক্ষেত্রে আরো কার্যকর নীতি, পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করতে পারি। বিশ্ব অর্থনীতিতেও আজ বৈষম্য প্রবল। এমডিজিতে বৈষম্য দূর করার উপর জোর দেয়া হয়নি। তবে এসডিজিতে বৈষম্য নিরসনে বিশেষ জোর দেয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত অগ্রসরমান। অর্থনৈতিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ শক্ত ভিতের ওপর অবস্থান করছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ ধারাবাহিকভাবে অর্জিত হচ্ছে, বৈদেশিক রিজার্ভ ১৬শ কোটি ডলার ছাড়িয়েছে, রফতানি আয় বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ এবং প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ। জনবান্ধব কর্মসূচি গ্রহণের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২৩ শতাংশে নেমে এসেছে।
অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবছর তিন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন (মরণোত্তর), অধ্যাপক রেহমান সোবহান এবং অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরীকে বাংলাদেশ অর্থনীতি সমিতি স্বর্ণপদক সম্মাননা-২০১৭ প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্পিকার রেহমান সোবহান ও অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী এবং ড. মাহবুব হোসেনের কন্যার হাতে স্বর্ণপদক সম্মাননা তুলে দেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের চারটি প্লেনারী সেশনে পাঁচটি প্রবন্ধ এবং বারটি কর্ম-অধিবেশনে ১১৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










