দেশের সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুর স্মৃতিসৌধে প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
বাঙালি জাতির বেদনাবিধুর দিন ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে এ দিনেই নির্মম হত্যাযজ্ঞের শিকার হন দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা। সেই শোকের দিন স্মরণে প্রতিবছরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাঙালি জাতি। এই দিনে স্মৃতিসৌধের রক্তে রাঙা লাল বেদিতে ফুল দিয়ে সূর্যসন্তানদের সম্মান জানানো হয়।
এ কারণে সারাবছর অনেকটা অবহেলায় পড়ে থাকলেও ১৪ ডিসেম্বরের আগে সাজানো-গোছানো হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আগামী ১৪ ডিসেম্বর ঘিরে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও এখন চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। চলছে যাবতীয় সাজগোজও।
রোববার (১২ ডিসেম্বর) দেখা গেছে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রবেশপথ ধুয়ে-মুছে সাফ করা হয়েছে। আঁকা হয়েছে সাদা ও লাল রংয়ের আলপনা। স্মৃতিসৌধের মূল স্তম্ভ পরিষ্কার করে নতুনভাবে লাল রং করা হয়েছে। ছাটা হয়েছে ভেতরের মাঠের ঘাস। গাছের বাড়তি ডালপালা, জমে থাকা পানি, ফুলের গাছসহ সব কিছু পরিচ্ছন্ন করা হয়েছে।
শহীদদের সমাধিগুলোর আগাছাও পরিচ্ছন্ন করা হয়েছে। স্মৃতিসৌধের প্রবেশপথে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি দুটিতে করা হয়েছে নতুন রং।
শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে থাকেন। তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানাতে আসে সর্বস্তরের জনতা।
শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে। এলাকায় সীমিত করা হয়েছে চলাচল। স্মৃতিসৌধের ভেতরে শুধু নিয়োজিত শ্রমিক, সিটি করপোরেশনের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকতে পারছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



