দেশে ৬ কোটি ৩৫ লাখ শ্রমশক্তি, নারী ২ কোটি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৪০ পিএম, ১০ জুন ২০১৮ রবিবার
বর্তমানে দেশে ৬ কোটি ৩৫ লাখ শ্রমশক্তি রয়েছে। এর মধ্যে নারী ২ কোটি ও পুরুষ ৪ কোটি ৩৫ লাখ। কর্মক্ষম জনশক্তির মধ্যে ৬ কোটি ৮ লাখ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে বলা হয়, উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি অর্জণে সামিষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি মূল্য, মজুরি ও কর্মসংস্থান এই তিনিটি সূচক খুবই গুরুত্বপূর্ণ নির্দেশক।
২০১৮ অর্থ বছরের মার্চ ২০১৮ পর্যন্ত গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকার খাদ্য সরবরাহ ব্যবস্থা পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সতর্ক মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে। কর্মক্ষম শ্রমশক্তির মধ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমশক্তির মধ্যে ৪০ দশমিক ৬ শতাংশ কৃষিতে, ৩৯ শতাংশ সেবা খাতে এবং ২০ দশমিক ৪ শতাংশ শিল্প খাতে নিয়োজিত রয়েছেন।
শ্রম শক্তি জরিপ ২০১৬-১৭ অনুযায়ী কর্মে নিয়োজিতদের মধ্যে আত্মকর্মসংস্থানে নিয়োজিত প্রায় প্রায় ৪৪ দশমিক ৩ শতাংশ। চাকরিজীবী ও পারিবারিক শ্রমে নিয়োজিত যথাক্রমে ৩৯ দশমিক ১ শতাংশ ও ১১ দশমিক ৫ শতাংশ। পারিবারিক শ্রমে নিয়োজিতদের মধ্যে পুরুষ ১৭ লাখ ও নারী ৫৩ লাখ।
অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক কর্মসংস্থান ও তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৬ লাখ ৯২ হাজার কর্মী বিদেশ গেছেন।
এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে ৯ লাখ ৫ হাজার কর্মী ১২,৭৬৯ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। চলতি ৯ মাসে ১০,৭৬১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার দেশে প্রেরিত হয়েছে । যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় ১৭ দশমিক ০৪ শতাংশ বেশি।
দেশের দক্ষ শ্রম শক্তি বৃদ্ধিতে ২০১৮-১৯ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্থাব করা হয়েছে। এরমধ্যে ৩৮৯টি উপজেলায় কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
২০১৮-১৯ অর্থবছরে ২৩টি উপজেলায় চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি বিভাগে একটি করে প্রকৌশল মহাবিদ্যালয় ৩৫টি মডেল মাদ্রাসা স্থাপন ও ৫২টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হবে। দেশে প্রতি বছর ২০ লাখ নতুন শ্রমশক্তি যুক্ত হচ্ছে। এর মধ্যে ১৬ লাখ দেশের অভ্যন্তরে এবং চার লাখ বিদেশে কর্মসংস্থান হয়।
দেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিবছর ১৬ লাখ কর্মীর কর্মসংস্থান করতে হচ্ছে। শিল্প ও সেবা খাতের হিস্যা দিন দিন বাড়ছে। কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকায় কৃষিতেও শ্রমিকের মজুরি বাড়ছে। বাসস
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






