দেশ ছাড়তে পারবেন থাই প্রধানমন্ত্রী
আপডেট: ০৪:৩৭ পিএম, ২০ জুলাই ২০১৪ রবিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা :থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে থাই সামরিক সরকার। গত ২২ মে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতো তাকে দেশ ত্যাগের অনুমতি দেয়া হলো। বৃহস্পতিবার সামরিক মুখপাত্র একথা জানান।
সাবেক প্রধানমন্ত্রীর বড় ভাই পলাতক থাকসিন সিনাওয়াত্রার ৬৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে ইংলাক প্যারিসে যাবেন বলে ধারণা করা যাচ্ছে।
জান্তা জানায়, সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর থেকে ইংলাক সব ধরনের রাজনীতি থেকে দূরে থাকায় তাকে এ অনুমতি দেয়া হয়। উল্লেখ্য, জান্তা সরকার ন্যাশনাল কাউন্সিল ফর পিস অ্যান্ড অর্ডার (এনসিপিও) নামে পরিচিত।
সামরিক মুখপাত্র কর্নেল উইনথাই সুভারী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইংলাক দেশত্যাগের যে আবেদন করেন এনসিপিও গতকাল তাদের অনুমতি দিয়েছে। কারণ সামরিক অভ্যূত্থানের পর থেকে তিনি এনসিপিও’র কর্মকাণ্ডের বিরুদ্ধে কখনো অবস্থান নেননি।’
তিনি আরো বলেন, ‘ওই অভ্যুত্থানের পর থেকেই তিনি নিভৃতে ছিলেন ।’
থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক আদালতের বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন। আদালতের এই আদেশের পরপর তার নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতা থেকে উৎখাত করে।
সামরিক অভ্যুত্থানের পর জান্তা সরকার সিনাওয়াত্রাসহ কয়েকশ’ জনকে ডেকে পাঠায় এবং তাদেরকে সাময়িকভাবে আটক করে।
উল্লেখ্য, ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তার ভাই থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন এবং পরে দুর্নীতির দায়ে সাজা এড়াতে থাইল্যান্ড থেকে তিনি পালিয়ে যান।
সামরিক সূত্র জানায়, যে কোন দেশ সফরের সময় ইংলাক সিনাওয়াত্রাকে দূতাবাসের মাধ্যমে অবশ্যই থাই কর্তৃপক্ষকে জানাতে হবে।
থাইল্যান্ডে প্রায় সাত মাস ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলার পর সেনা প্রধান জেনারেল প্রাউত চান-ওচা ক্ষমতা দখল করেন। ওই সময় এ সংক্রান্ত সহিংসতায় ২৮ জন নিহত হয় ।
এদিকে গণতন্ত্র পুনঃপ্রবর্তনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানানো সত্ত্বেও জান্তা সরকার ২০১৫ সালের অক্টোবরের আগে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নাকচ করে দিয়েছে।
১৭.০৭.২০১৪ - সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











