দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় ৭ লাখ ৪ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের কার্যক্রম চলছে। গত ২৪ ঘণ্টায় এ টিকার দ্বিতীয় বুস্টার পেয়েছেন ৩০ হাজার ২৭২ জন। আর এখন পর্যন্ত এ ডোজের আওতায় এসেছেন ৭ লাখ ৪ হাজার ৭৪৯ জন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী প্রথম ডোজের টিকার আওতায় এসেছে ৪১ হাজার ৬৪৭ জন। দ্বিতীয় ডোজের আওতায় ৪ লাখ ৫১ হাজার ৯৬৬ জন এবং বুস্টার ডোজের আওতায় ৫৪ হাজার ২৮৩ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজের আওতায় এসেছেন ৩০ হাজার ২৭২ জন মানুষ।
করোনার টিকা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১৫ কোটি ২ লাখ ১৯ হাজার ৪ জন। দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ১৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ৭২১ জন। বুস্টার (তৃতীয়) ডোজের আওতায় এসেছেন ৬ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৭৭৬ জন। আর দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের আওতায় এসেছেন ৫ লাখ ৯৫ হাজার ৪ জন।
তাদের সবাইকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
এরমধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীকে (১২ থেকে ১৭ বছর বয়সী) টিকার প্রথম ডোজ টিকা এবং ১ কোটি ৬২ লাখ ৩২ হাজার ২৯৫ জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এখন পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৩৪৬ জন শিশুকে (৫ থেকে ১১ বছর বয়সী) করোনা প্রথম ডোজ এবং ৭৫ লাখ ১৬ হাজার ৯৫৩ জন শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন ভাসমান জনগোষ্ঠীকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ২৬ হাজার ৩২০ জন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



