ধনী-গরিবের অর্থনৈতিক বৈষম্য নিয়ন্ত্রণের বাইরে: অক্সফাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের ধনী-দরিদ্রের বৈষম্য আর নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থ্যা অক্সফাম। সোমবার বার্ষিক প্রতিবেদনে তারা এই দাবি করে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় সাড়ে সাতশো কোটি মানুষের এই বিশ্বে, সবচেয়ে গরীব অর্ধেকের মোট সম্পদের সমান সম্পদ রয়েছে মাত্র ২৬ জন ধনী ব্যক্তির কাছে।
২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বছরের পর ২০১৮ সাল পর্যন্ত বিলিওনিয়ররা তাদের সম্পদের অঙ্কটা দ্বিগুণ করে ফেলেছেন। এই ধনীদের সমন্বিত সম্পদ বৃদ্ধির দিকে তাকালে চোখ কপালে উঠে যাবার পালা, এই শ্রেণির মানুষদের সমন্বিতভাবে দিনে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার করে সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
যে পরিমাণটা টাকার অঙ্কে চোখে ধাঁধা লাগিয়ে দিবে, ডলারের বিপরীতে আজকের বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার কোটি টাকা! কিন্ত বিশ্বের সম্পদের দিক থেকে একদম নিচের কাতারের ৩৮০ কোটি মানুষের মোট সম্পদ সমন্বিতভাবে ১১ শতাংশ করে হ্রাস পেয়েছে। সুইশ শহর ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রকাশিত তথ্য থেকে এসব আবিষ্কার করা হয়।
অক্সফামের এক্সিকিউটিভ ডিরেক্টর উইনি বাই্যানিমা এক বিবৃতিতে বলেন, আমাদের অর্থনীতি চরম দারিদ্র্যের নিচে বসবাসকারী কয়েকশ মিলিয়ন মানুষের সঙ্গে ভেঙে পড়েছে যখন বিশাল পরিমাণের পুরস্কার যাচ্ছে সম্পদ তালিকার শিখরে থাকা গুটিকয়েকের পকেটে।
তিনি আরও বলেন, `কর্পোরেশন ও ধনী ব্যক্তিদের ওপর যৌক্তিক কর আরোপের মাধ্যম সরকারগণ এই বৈষম্যে একটা প্রকৃত পরিবর্তন আনতে পারে। দরিদ্রতা থেকে এসব মানুষকে বের করতে এই করের অর্থ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যবহার করা যেতে পারে।` প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক সম্পদের ক্রমবর্ধমান এই বৈষম্যের কারণে সবচেয়ে বেশি আঘাত হানতে পারে নারী ও শিশুদের ওপর। কারণ সামগ্রিকভাবে বিশ্বব্যাপী সম্পদের ৫০ শতাংশের বেশি মালিক পুরুষ যারা ৮৬ শতাংশ কর্পোরেশনকে নিয়ন্ত্রণ করছে।
সম্পদ বৈষম্যের কারণে বহু দেশেই আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে যার ফলে ধনী ব্যক্তিদের ওপর বাড়তি কর আদায়ে বহুবার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে তরুণ কংগ্রেস সদস্য আলেক্সান্দিয়া ওকাসিও কর্তেজ আলট্রা-ধনীদের ওপর ৭০ শতাংশের বেশি কর আরোপের প্রস্তাব দিয়ে শিরোনামে পরিণত হয়েছেন। অক্সফাম জানায়, বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষ যদি তাদের সম্পদের ওপর আর মাত্র ০ দশমিক ৫ শতাংশ হারে বাড়তি কর দেয় তাহলে সেই অর্থ সংগ্রহ করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল-বিমুখ আরও ২৬২ মিলিয়ন শিশুর জন্য শিক্ষা এবং ৩৩ লাখ মানুষের জন্য জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারত।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











